‘পেটে সন্তান, ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওরা!’ ‘শুটিং চলাকালীন মায়ের মৃ’ত্যু সংবাদ…’ ‘রাহুলের মৃ’ত্যু আমার ঘাটাকে র’ক্তাক্ত করেছে!’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তোপ কনীনিকা ব্যানার্জির!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী এবং বহুমুখী অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি (Koneenica Banerjee)। গত দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বড় পর্দা এবং টেলিভিশন উভয় মাধ্যমেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। ‘এক আকাশের নিচে’র মতো কালজয়ী সিরিয়াল থেকে শুরু করে ‘বেলাশেষে’, ‘হামি’ বা ‘কণ্ঠ’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। পেশাদার অভিনয়ের পাশাপাশি তিনি তাঁর স্পষ্টবক্তা স্বভাবের জন্যও পরিচিত। সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে নিজের দীর্ঘ কেরিয়ারের অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দিয়ে তিনি টলিউডের অন্ধকার দিকগুলো নিয়ে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।
এই আড্ডায় কনীনিকা তাঁর জীবনের অন্যতম কঠিন সময়ের কথা তুলে ধরেন, যখন তিনি এক বড় আর্থিক বঞ্চনার শিকার হয়েছিলেন। তিনি জানান, একটি নির্দিষ্ট প্রযোজনা সংস্থার কাছে তিনি প্রায় ১১ লক্ষ টাকা পেতেন, যা দীর্ঘ টালবাহানার পর তাঁকে দেওয়া হয়নি। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী বলেন, “যে সময় টাকাটা আমার মার গেছিল তখন আমার পেটে আমার সন্তান। প্রত্যেক মাসে বলা হতো প্রোডাকশনে সমস্যা হয়েছে, পরের মাসে দিয়ে দেব। আমি বিশ্বাস করতাম।” তিনি আরও জানান যে, তাঁর বকেয়া মেটানো তো দূরের কথা, উল্টে তাঁকে ব্লকলিস্ট করার হুমকি দেওয়া হয়েছিল এবং অন্তঃসত্ত্বা অবস্থায় দিনের পর দিন তাঁকে মানসিক হেনস্থার শিকার হতে হয়েছিল।
ব্যক্তিগত জীবনের এক বড় শোকের স্মৃতিও এই সাক্ষাৎকারে উঠে এসেছে। অভিনেত্রী জানান যে, গত বছর নববর্ষের ঠিক আগেই তিনি তাঁর মাকে হারিয়েছিলেন। এমনকি ‘রান্নাঘর’ অনুষ্ঠানের নববর্ষের বিশেষ পর্বের শুটিং চলাকালীনই তাঁর মায়ের মৃত্যু সংবাদ আসে। মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কনীনিকা বলেন, “রান্নাঘরে যেদিন আমি নববর্ষের এপিসোড করছি, করতে করতে মাঝ এপিসোডে আমার মা মারা যায়। আমার মা আমাকে খুব প্রাক্টিক্যাল হতে শিখিয়ে দিয়ে গেছে।” শোকের পাহাড় মাথায় নিয়ে মায়ের আদর্শ মেনেই তিনি মাত্র তিন দিনের মাথায় কাজে ফিরেছিলেন, যদিও সেই সময় সোশ্যাল মিডিয়ায় তাঁকে কঠোর সমালোচনার মুখেও পড়তে হয়েছিল।
সাম্প্রতিক সময়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু কনীনিকাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। এই ঘটনায় ইন্ডাস্ট্রির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাহুলের প্রসঙ্গ টেনে তিনি আক্ষেপের সুরে বলেন, “রাহুলের জাস্টিসের জন্য সবাই লড়ছে, কিন্তু জাস্টিস কি সত্যিই পাওয়া যায়? আমি তো তিলোত্তমার পর থেকে আর জাস্টিস আশা করি না।” তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন যে, নির্দিষ্ট কিছু প্রযোজনা সংস্থার ঔদ্ধত্য এবং টেকনিশিয়ান ও শিল্পীদের প্রতি অবহেলাই এই ধরণের ট্র্যাজেডির পথ প্রশস্ত করে। রাহুলের ছোট ছেলের ভবিষ্যতের কথা ভেবেও তিনি অত্যন্ত উদ্বিগ্ন প্রকাশ করেন।
আরও পড়ুনঃ প্রায় ১০ বছর পর টেলিভিশনের পর্দায় পরান বন্দ্যোপাধ্যায়! দশকের বিরতি কাটিয়ে নিজের শর্তে ধারাবাহিকে ফিরছেন বর্ষীয়ান অভিনেতা! জানেন কি কি শর্ত রেখেছেন তিনি?
সাক্ষাৎকারের শেষে তাঁর মেয়ের নাম ‘অন্তঃকরণা’ রাখার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কনীনিকা এক গভীর সত্য তুলে ধরেন। তিনি জানান, চারপাশের মানুষের মধ্যে মনুষ্যত্বের অবক্ষয় দেখেই তিনি তাঁর মেয়ের এই নাম পছন্দ করেছিলেন। তিনি বলেন, “আমার মেয়ের নাম কেন অন্তঃকরণা রেখেছি? কারণ তখন আমি আমার এই টাকাটা হারিয়েছিলাম মনুষ্যত্বের অবক্ষয় হচ্ছে দেখে। আমি চাই আমার মেয়ের মধ্যে যেন মনুষ্যত্ব থাকে।” কেরিয়ারের শুরুতে ডুবতে বসা বা চুল পুড়ে যাওয়ার মতো ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে দ্রুত সুরক্ষা বিধি চালুর দাবি জানিয়েছেন, যাতে আর কোনো শিল্পীকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়।

