বোনকে বাঁচাতে পারুলের মরণপণ শপথ! রাজাকে জব্দ করতে পারুলের মোক্ষম চাল! শরবতেই লুকানো আসল রহস্য! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, বিপদের এই কঠিন সময়ে থানার একজন সাহসী অফিসার গোপনে পারুলদের সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি তাদের রাজপ্রাসাদের ঠিকানা এবং ভেতরে ঢোকার একটি গোপন রাস্তার কথা বলে দেন। বোনের বিপদের কথা শুনে পারুল আরও জেদি হয়ে ওঠে সে শপথ করে যে কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। এরপর পুলিশের বুদ্ধি অনুযায়ী, তারা সবাই নাচের দলের ছদ্মবেশ পরে রাজমহলে ঢুকে পড়ে যাতে নাচ-গানের আড়ালে টগরকে খুঁজে বের করা যায়।
রাজা যখন নাচে মগ্ন, সেই ফাঁকে পারুল আর রায়ান মহলের ভেতর টগরকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তাদের উপর আক্রমণ হয়। তারা দুজনই অজ্ঞান হয়ে যায়। ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। হঠাৎ জ্ঞান ফিরলে রায়ান দেখে যে পারুলের হাত কেটে রক্ত বেরোচ্ছে। চিন্তিত রায়ান জোর করে পারুলের হাত বেঁধে দিতে গেলে পারুল বাধা দেয়। তখন রায়ান ভালোবেসে ধমক দিয়ে তাকে শান্ত করে। সেই নির্জন পরিবেশে তাদের মান-অভিমান ভুলে দুজনের মধ্যে এক সুন্দর ভালোবাসার মুহূর্ত তৈরি হয়।

এদিকে মল্লাররা ধরা পড়ে যাওয়ার পর তাদের রাজমহল থেকে বের করে দেওয়া হয়। এতে সবাই খুব চিন্তায় পড়ে যায় যে এখন কীভাবে টগরকে উদ্ধার করা সম্ভব হবে। এরই মাঝে রাজা নিজে এসে পারুলকে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে যায়। একদিকে সঙ্গীদের অভাব আর অন্যদিকে রাজার প্রতাপ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ভয়ে কাতর টগর পারুলকে বলে, সে পারুলের সব বকুনি আর শাস্তি মাথা পেতে নেবে, পারুল যেন শুধু এই বিয়েটা যেভাবেই হোক আটকে দেয়। বোনের এই কান্না দেখে পারুলের জেদ আরও বেড়ে যায়। সে দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে, এবার সে নিজের জীবন দিয়ে হলেও লড়বে। টগরকে সে উদ্ধার করবেই, এটা এখন তার মান-সম্মানের লড়াই।
আরও পড়ুন: মানবিকতার নজির গড়লেন দেব! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত সদ্যজাতর বাবা! টেকনিশিয়ানের সন্তানের দায়িত্ব নিলেন অভিনেতা তথা সাংসদ দেব!
এমন সময় দুজন মহিলা এসে পারুলকে জানায় যে রাজা এখন নেশা আর শরবত নিয়ে মেতে থাকবেন। এই কথা শুনে পারুলের মাথায় এক নতুন বুদ্ধি খেলে যায়। সে ঠিক করে যে ওই দুই মহিলার সাহায্য নিয়ে রাজার শরবতে কিছু মিশিয়ে তাকে কাবু করে ফেলবে। রাজাকে ঘায়েল করে টগরকে মুক্ত করার এক সাহসী পরিকল্পনা নিয়ে পারুল সামনের দিকে এগিয়ে যায়।

