সহ্য করতে হয়েছে চরম অর্থকষ্ট! রাতের পর রাত কেটেছে মানসিক য’ন্ত্রণায়! ১০০ টাকা থেকে শুরু করে গায়িকা আশা ভোঁসলের শতকোটির যাত্রা!

মাত্র দশ বছর বয়সে প্রথমবার সিনেমায় গান গেয়ে যাত্রা শুরু করেছিলেন আশা ভোঁসলে (Asha Bhosle)। মারাঠি ছবি ‘মাজা বাল’-এ তাঁর কণ্ঠে শোনা গিয়েছিল ‘চালা চালা নাভ বালা’ গানটি, আর সেই কাজের পারিশ্রমিক ছিল মাত্র ১০০ টাকা। ছোটবেলা থেকেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সংসারের দায়িত্ব, আর্থিক অনটন আর মানসিক লড়াইয়ের মধ্য দিয়েই তৈরি হয়েছিল তাঁর শিল্পী সত্তা, যা পরবর্তীতে তাঁকে নিয়ে যায় সাফল্যের এক অনন্য উচ্চতায়।

১২ এপ্রিল ৯২ বছর বয়সে থেমে গেল তাঁর দীর্ঘ জীবনের পথচলা। প্রায় আট দশকের কেরিয়ারে তিনি গেয়েছেন ২০টিরও বেশি ভাষায় ১১ হাজারেরও বেশি গান। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এমন বহুমাত্রিক অবদান খুব কম শিল্পীরই রয়েছে। তাঁর কণ্ঠের বৈচিত্র্য, আবেগ আর অভিনবত্ব তাঁকে করে তুলেছিল এক অনন্য সুরসম্রাজ্ঞী, যাঁর গান প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

কেরিয়ারের শুরুর সময় শিল্পীদের জন্য কোনও মেধাস্বত্ব বা আর্থিক সুরক্ষা ছিল না। তবুও কঠোর পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন আশা। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি শুধু একজন সফল শিল্পীই হননি, আর্থিক দিক থেকেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটির ঘরে পৌঁছেছিল, যা তাঁর দীর্ঘ পরিশ্রমেরই প্রতিফলন।

গানের বাইরে তাঁর আরেকটি বড় ভালোবাসা ছিল রান্না এবং খাবার। সেই আগ্রহ থেকেই গড়ে ওঠে তাঁর নিজস্ব আন্তর্জাতিক রেস্তোরাঁ চেইন। ২০০২ সালে দুবাইয়ে ‘আশা’জ’ নামে প্রথম রেস্তোরাঁ চালু হয়, পরে যা ছড়িয়ে পড়ে সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরিন এবং ব্রিটেনের মতো দেশে। নিজের রুচি আর সৃজনশীলতাকে তিনি শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, জীবনের নানা ক্ষেত্রে তা ছড়িয়ে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ ‘ভুলটা ঠিক কার ছিল?’ ‘রাহুলের মৃ’ত্যু দুর্ঘটনা নয়!’ শিল্পী ফোরামের কড়া হুঁশিয়ারি! শ্যুটিং সেটের চরম গাফিলতি! আরও পড়ুনঃবিস্ফোরক সব্যসাচী চক্রবর্তী!

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও শেষ বয়স পর্যন্ত সক্রিয় ছিলেন তিনি। দুবাই, ত্রিনিদাদ, আমেরিকা, কানাডা সহ একাধিক দেশে লাইভ পারফরম্যান্স করে মুগ্ধ করেছেন অসংখ্য দর্শককে। তাঁর জীবনের গল্প শুধুই সাফল্যের নয়, এটি এক অনুপ্রেরণার ইতিহাস, যেখানে সংগ্রাম, প্রতিভা আর অধ্যবসায় মিলিয়ে তৈরি হয়েছে এক অমর কিংবদন্তির কাহিনি।

Back to top button