“সম্ভবত শেষ বারের মত আপনারা আমাকে এই সিঁড়ি বেয়ে হাঁটতে দেখছেন” কেন এমন বললো সিদ্ধার্থ! তবে কি চলতি মাসেই শেষ মিঠাই! আগাম কোন বার্তা দিলেন আদৃত?

মিঠাই শেষ হওয়ার জল্পনা আজকের নয়। ধারাবাহিকের লড়াইয়ে দীর্ঘ প্রচেষ্টার পর জনপ্রিয়তার তালিকায় উঠে এসেছিল জি বাংলার ‘মিঠাই'(Mithai)। কিন্তু দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বন্ধ হচ্ছে এই মেগা সিরিয়াল। এবার সেই সংবাদকে আরও পরিপক্ক করলেন ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ।

টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছিল মেগা ধারাবাহিক ‘মিঠাই’। কোনমতেই সিড-মিঠাই এর জুটিকে হারাতে পারছিল না তৃণা-কৌশিক জুটি। অবশেষে তাদেরকেই চলে যেতে হয় টেলিভিশন থেকে। দীর্ঘ সময় ধরে জি বাংলার স্লট দখল করে রেখেছে মিঠাইরানী। একইসঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করে সিরিয়াল প্রেমীদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সৌমিতৃষা।

ফের শুরু নয়া জল্পনা। ধারাবাহিকের ফ্যান ক্লাবগুলিতে ইতিমধ্যে মন খারাপের আবহ। ইন্ডাস্ট্রির সূত্র বলছে, জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে নবাগত দুই মুখ। শোনা যাচ্ছে এই মেগার মূল বিষয়বস্তু ক্রিকেট। ‘মিঠাই’-র স্লটে অর্থাৎ সন্ধ্যা ৬.৩০ টায় নাকি দেখা যাবে নতুন ধারাবাহিকটি। যদিও এবিষয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। এমনকী মুখে কুলুপ এঁটেছে কলাকুশলীরা।

এদিন একটি ভিডিওতে দেখা গেলো মিঠাই এর সেটের সিঁড়ি থেকে নামছেন সিদ্ধার্থ। সেই ভিডিওর ক্যাপশনে মিঠাই এর শেষ শুটিং এর বার্তা দিলেন তিনি। মিঠাই ভক্তদের জানালেন মনোহরায় এটাই মিঠাইয়ের শেষ শুটিং। যা শোনার পর থেকে মন খারাপ ভক্তদের। তাহলে কি এটাই শেষ দেখা। আর কি দেখা যাবে না সিধাই জুটিকে কখনো একসাথে?

সিদ্ধার্থ জানালেন “২০ শে ডিসেম্বর ২০২০-এ “মনোহোরা” ফ্লোরে শুটিং শুরু হয়েছিল এবং আমরা মেঝেতে শ্যুট করেছি প্রথম দৃশ্যটি ছিল সিদ্ধার্থ মোদকের পরিচিতি দৃশ্য, আজ, ৬ মে ২০২৩, আমরা শেষবারের মতো এই মেঝেতে শুটিং করেছি এবং কাকতালীয়ভাবে সিদ্ধার্থ মোদক মেঝেতে দাঁড়িয়ে থাকা শেষ ব্যক্তি ছিলেন। আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সম্ভবত শেষবারের মতো আপনি আমাকে সিঁড়ি বেয়ে হাঁটতে দেখেছেন! ধন্যবাদ জি বাংলা, ধন্যবাদ শ্রী ভারত লক্ষ্মী স্টুডিও! FYI শো এখনো শেষ হয়নি! অর্থাৎ, মনোহরা বাড়ি বদলানো হচ্ছে। এখন থেকে সিডরা অন্য বাড়িতে শুটিং করবে।

আজ থেকে মিঠাই ফ্যামিলির মনোহরায় শুটিং শেষ। এখন থেকে অন্য বাড়িতে শুটিং করবে। মিঠাই মোটেই শেষ না।” অর্থাৎ ভয় পাওয়ার বা মন খারাপ করার এই মুহূর্তে কোনো কারণ নেই। এখনই দর্শকদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে না মিঠাই।

Back to top button