‘মৃ’ত্যুর পর নিজের সম্মান বাঁচাতে কাউকে যেন এভাবে…’ কোনভাবেই মানতে পারেননি স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ! একটু সামলে উঠতেই মুখ খুললেন প্রিয়াঙ্কা সরকার!

২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়ান যেন এক ধাক্কায় নাড়িয়ে দিয়েছে গোটা টলিপাড়াকে। একজন প্রতিভাবান অভিনেতা, লেখক এবং সুবক্তার হঠাৎ চলে যাওয়া শুধুমাত্র একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং ইন্ডাস্ট্রির গভীরে দাগ কেটে দিয়েছে। এই শোকের মাঝেই সবচেয়ে বড় আঘাত এসেছে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের জীবনে। তবে এই কঠিন সময়ে একা নন তিনি, পাশে দাঁড়িয়েছে গোটা টলিউড পরিবার, আর সেই ভালোবাসার প্রতিই কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী।
বৃহস্পতিবার বিকেলে সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট ভাগ করে নেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি লিখেছেন, এই কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানাতে চান। ৭ এপ্রিলের ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, সেদিন গোটা ইন্ডাস্ট্রি যেন এক সুতোয় বাঁধা পড়েছিল। কোনও বিভাজন, কোনও রাজনৈতিক রং বা ব্যক্তিগত স্বার্থ ছাড়াই সবাই একসঙ্গে দাঁড়িয়েছিলেন। তাঁর কথায়, এই মুহূর্তে একটাই সত্য সামনে এসেছে, আমরা সবাই একটি পরিবার।
রাহুলকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, তাঁকে কেউ ভালোবেসেছেন অভিনেতা হিসেবে, কেউ চিনেছেন অরুণোদয় নামে, আবার অনেকেই তাঁর লেখার গুণে মুগ্ধ হয়েছেন। একজন মানুষ কতভাবে মানুষের জীবনে জায়গা করে নিতে পারেন, তারই উদাহরণ রাহুল। তাঁর মৃত্যু যেন গোটা ইন্ডাস্ট্রিকে নতুন করে একত্রিত করেছে, যা আগে হয়তো এত স্পষ্টভাবে দেখা যায়নি।
তবে এই শোকের মাঝেই উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, বিশেষ করে শিল্পীদের নিরাপত্তা নিয়ে। প্রিয়াঙ্কা তাঁর পোস্টে ইঙ্গিত দেন, এই ঘটনা শুধুমাত্র শোকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বড় পরিবর্তনের সূচনা হোক। তিনি চান, ভবিষ্যতে যেন আর কোনও শিল্পী বা টেকনিশিয়ানকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। এই লড়াই শুধু একজন মানুষের জন্য নয়, পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য।
আরও পড়ুনঃ ‘তোমার শরীরের সঙ্গে সঙ্গে আমরা নিজেদের…’ জন্মদিনে ছোট্ট কেশবকে রাজা মধুবনীর আবেগঘন চিঠি! ছেলেকে ঘিরে অভিনেত্রীর অনেক অজানা ঘটনার সাক্ষী হয়ে উঠলো দর্শকমহল!
প্রিয়াঙ্কার এই পোস্ট সামনে আসতেই নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে সমাজমাধ্যম। অনেকেই তাঁকে সাহস জুগিয়েছেন এবং সত্য উদঘাটনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ লিখেছেন, এই লড়াইয়ে জয় আসবেই, আবার কেউ তাঁর সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন। এই সব বার্তার মধ্যেই স্পষ্ট, রাহুলের স্মৃতি এবং প্রিয়াঙ্কার লড়াই আজ অনেকের কাছেই এক আবেগের নাম হয়ে উঠেছে।

