শৈল মা ধরা পরার পরে এবার এলো শৈল বাবা! ‘গৌরী এলো’র নতুন ছবি প্রকাশ্যে আসতেই মজায় মেতেছে দর্শকরা

বর্তমানে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ‘গৌরী এলো’। মুখ্য ভূমিকায় অভিনয় করছে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী মোহনা মাইতি। এছাড়া এই ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করছে পোর খাওয়া অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে। এই ধারাবাহিকটি আধ্যাত্মিক এবং আধুনিক গল্প নিয়ে গড়ে উঠেছে।
ধারাবাহিকের নায়ক ঈশান একজন ডাক্তার এবং নায়িকা গৌরী একজন গ্রামের মেয়ে। তবে লোকে মনে করে তার ওপর মা কালীর আশীর্বাদ রয়েছে বা সেই কালীর অংশ। নায়ক-নায়িকার বিয়ে হয় এবং গল্প যত এগোয় ততই জানা যায় যে নায়ক এবং নায়িকা দুজনেই হরগৌরীর আশীর্বাদ ধন্য। এদিকে ঈশানের পিসি একজন ভন্ড সাধিকা। যার নাম শৈল মা। সে চায় গৌরীকে বিপদে ফেলতে যাতে সে বাড়ি ছেড়ে চলে যায়।
এরপরে গল্পে আস্তে আস্তে শৈল মার সব মিথ্যে ফাঁস হতে থাকে এবং তাকে পুলিশে অ্যারেস্ট করে। সেখান থেকে সে পালিয়ে গিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। এখন চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে গৌরী এবং ঈশানের ক্ষতি করা যায়। সম্প্রতি একটি পর্বে দেখানো হয়েছে সে গৌরীকে মাথায় লাঠি দিয়ে মেরে পুকুরে ফেলে দিয়ে ডুবিয়ে ফেলতে চায় সে। কিন্তু শেষ মুহূর্তে ঘোমটা কালীর আশীর্বাদে ঈশান গৌরীকে আবার বাঁচিয়ে দেয়।
তবে এবার শৈল মায়ের ছদ্মবেশ নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হাওয়া। কিছুদিন আগেই শৈল মা পুরুষের বেশে সাজে গৌরীকে মারতে। সেখানে সে নকল গোঁফ লাগিয়ে বাড়ির লোকের চোখের আড়ালে তাদের ক্ষতি করার চেষ্টা করে যায়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে এক নেটিজেন লিখেছেন, “শৈলমার দিন শেষ শৈল বাবা চলবে বেশ”।

এই ছবি দেখেই একের পর এক মজার কমেন্ট করছে নেটিজেনরা। এই ধারাবাহিকের জনপ্রিয়তা যেমন বেশি ঠিক তেমনি নানারকম চর্চা হতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। কখনো আজগুবি গল্প দেখানো নিয়ে আবার কখনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা নিয়ে। তবে এবার ধারাবাহিকের গল্প যেদিকে ঘোরানো হয়েছে শুধু দেখার পালা, সেটি ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করে!

