ছেলের প্রাণের বিনিময়ে গোরাকে মিথ্যে অভিযোগে ফাঁসালো মীরা! রক্তিমের এই ষ’ড়যন্ত্র থেকে কিভাবে গোরাকে উদ্ধার করবে দিতি? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অদ্বিতীয়া রক্তিমকে দমাতে এক মোক্ষম চাল চালল। ভিডিও কলের মাধ্যমে সে দেখাল যে, রক্তিমের অত্যন্ত প্রিয় মানুষ মধুর গলায় ছুরি ধরে রাখা হয়েছে। অদ্বিতীয়া সাফ জানিয়ে দিল, রক্তিম যদি অপহৃত ইন্দুর ওপর কোনো রকম অত্যাচার করে, তবে মধুর অবস্থাও শোচনীয় হবে। নিজের প্রিয় মানুষের জীবন বিপন্ন দেখে রক্তিম প্রচণ্ড রেগে গেলেও মনে মনে দুর্বল হয়ে পড়ে এবং অদ্বিতীয়ার বুদ্ধির কাছে শেষমেশ হার মেনে পিছু হটতে বাধ্য হয়।
অন্যদিকে, দিতি ও মধুদের সব পরিকল্পনা আড়ালে দাঁড়িয়ে শুনছিল কুন্তল। কিন্তু তার এই চতুরতা বেশিক্ষণ কাজে লাগেনি। দিতি তাকে হাতেনাতে ধরে ফেলে এবং উপযুক্ত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেয় যে তাদের কাজে বাধা দেওয়া অত সহজ নয়। অদ্বিতীয়া ও দিতির এই সম্মিলিত প্রতিরোধে রক্তিম সাময়িকভাবে কোণঠাসা হয়ে পড়ে।
তবে রক্তিম এত সহজে দমে যাওয়ার পাত্র ছিল না। এক জায়গায় হেরে গিয়ে সে আরও জঘন্য পথ বেছে নেয়। সে বাড়ির এক ছোট্ট শিশুকে অপহরণ করে বন্দি করে ফেলে। সেই নিষ্পাপ শিশুটির জীবনের ভয় দেখিয়ে সে পুরো পরিবারকে নতুন করে ব্ল্যাকমেইল করতে শুরু করে। অদ্বিতীয়া বুদ্ধির জোরে তাকে একবার আটকাতে পারলেও, শিশুর জীবন নিয়ে রক্তিমের এই নোংরা খেলায় পুরো পরিবার চরম দুশ্চিন্তা ও বিপদের মুখে পড়ে।
রক্তিমের এই ষড়যন্ত্রের জাল আরও বিস্তৃত হয় পুলস্ত্যর সাহায্যে। তারা মীরার ছেলেকে কিডন্যাপ করে তাকে দিয়ে এক ভয়ংকর কাজ করিয়ে নেয়। ছেলের প্রাণের ভয়ে মীরা বাধ্য হয়ে গোরার ওপর মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ আনে। পুলিশের আগমনে বাড়ির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নিরপরাধ গোরার বিরুদ্ধে এমন অভিযোগে পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যায়।
আরও পড়ুনঃ সবাইকে অজ্ঞান করে পারুলকে নিয়ে পালালো রায়ান! এবারে কি স্ত্রীয়ের কাছে নিজের মনের কথা স্বীকার করবে সে? দুর্ধর্ষ আজকের পর্ব
পুলিশ যখন মীরার দেওয়া মিথ্যে অভিযোগের ভিত্তিতে গোরাকে গ্রেফতার করে নিয়ে যেতে চায়, তখন দিতি সাহসের সঙ্গে রুখে দাঁড়ায়। সে একা নয়, গোরার সততার ওপর বিশ্বাস রেখে বিশাখা এবং গোরার মা-ও দিতির পাশে এসে দাঁড়ায়। অন্যায়ের বিরুদ্ধে এই তিন নারীর দৃঢ় অবস্থান এবং মিথ্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে গল্পের মোড় এক নতুন উত্তেজনার দিকে যায়।

