বসু পরিবারে বিয়ের সানাই! মেহেন্দির আসর থেকেই উধাও পারুল! বিয়ের মণ্ডপে পৌঁছানোর আগেই পারুলকে অ’পহরণ করলো রায়ান! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিক পরিণীতা (Parineeta) বর্তমানে এক অত্যন্ত রোমাঞ্চকর মোড় নিয়েছে। শুরু থেকেই এই ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার নিজস্ব গল্প এবং চরিত্রের বুনন দিয়ে। বিশেষ করে রায়ান, পারুল এবং ঋক-এর সম্পর্কের রসায়ন দর্শকদের প্রতিনিয়ত ড্রয়িংরুমের সামনে বসিয়ে রাখছে। প্রতিদিন নতুন নতুন টুইস্ট আর উত্তেজনায় ঠাসা এই সিরিয়ালটি এখন টিআরপি তালিকায় ওপরের দিকে থাকার লড়াই চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো নিয়ে চর্চা শুরু হয়ে গেছে, যা দেখে বোঝা যাচ্ছে আগামী দিনগুলোতে আরও বড় কোনো ধামাকা অপেক্ষা করছে।
বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে যে, বসু পরিবারে এখন চরম ব্যস্ততা। পরিবারের প্রিয় মেয়ে পারুলের বিয়ের তোড়জোড় শুরু হয়েছে ধুমধাম করে। বাড়ির বড়রা ঋক-এর সঙ্গেই পারুলের বিয়ে ঠিক করেছেন এবং সেই অনুযায়ী বিয়ের আগের যাবতীয় আচার-অনুষ্ঠান পালিত হচ্ছে। বাড়ির প্রতিটি সদস্য এই বিয়ে নিয়ে ভীষণ আনন্দিত এবং তারা চায় কোনো বাধা ছাড়াই যেন অনুষ্ঠান সম্পন্ন হয়। চারদিকে উৎসবের আমেজ, আলোকসজ্জা আর মেহেন্দির রঙে সেজে উঠেছে গোটা বাড়ি।
তবে এই খুশির আবহে কালো মেঘের মতো ঘনিয়ে আসছে এক বড় বিপদ। পারুল আর ঋক-এর এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না রায়ান। তার মনে পারুলের প্রতি যে টান এবং অধিকারবোধ রয়েছে, তা তাকে মরিয়া করে তুলেছে। রায়ান মনেপ্রাণে বিশ্বাস করে যে, পারুল শুধু তারই এবং ঋক-এর সাথে এই বিয়ে কোনোভাবেই হওয়া সম্ভব নয়। তাই সে মনে মনে শপথ করে যে, যেকোনো উপায়ে এই বিয়ে সে রুখে দেবেই। নিজের জেদ বজায় রাখতে রায়ান এক চরম ও বিপজ্জনক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিয়ের মেহেন্দি অনুষ্ঠানের দিন রায়ান তার বন্ধুদের সাথে এক গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। সে ঠিক করে যে পারুলকে সরাসরি বাড়ি থেকে অপহরণ করবে। পরিকল্পনা অনুযায়ী, রায়ান এবং তার বন্ধুরা বসু পরিবারের সকলের নজর এড়িয়ে বাড়িতে প্রবেশ করে। তারা অত্যন্ত চতুরতার সাথে বাড়ির সবাইকে অজ্ঞান করে দেয়, যাতে কেউ কোনো প্রতিরোধ করতে না পারে। পুরো বাড়ি যখন নিস্তব্ধ হয়ে যায় এবং সবাই অচৈতন্য হয়ে পড়ে, সেই সুযোগে রায়ান তার বন্ধুদের সাহায্যে অনুষ্ঠান চলাকালীন অবস্থাতেই পারুলকে সবার অলক্ষ্যে কিডন্যাপ করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ ‘সবার দাবি রাহুল নিজে গিয়েছিল, রাহুলের উপর এখন সমস্ত দোষ চাপানো হচ্ছে! যে চলে গেছে তাকেই দায়ী করছেন সকলে! প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী রেশমী সেন!
এই নাটকীয় মোড় এখন দর্শকদের মধ্যে তীব্র কৌতূহলের সৃষ্টি করেছে। প্রোমোটি সামনে আসার পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন রায়ানের এই চরম পদক্ষেপের পর পারুলের ভবিষ্যৎ কী হবে? সে কি পারবে সবদিক রক্ষা করতে, নাকি ঋক-এর সাথে তার বিয়েটা হবে, একদিকে পরিবারের সম্মানের লড়াই আর অন্যদিকে রায়ানের পাগলামি সব মিলিয়ে ‘পরিণীতা’ ধারাবাহিকের আগামী পর্বগুলো যে টানটান উত্তেজনায় ভরপুর হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

