‘হঠাৎ বুকে ভীষণ য’ন্ত্রণা…অবস্থা একদমই ভালো ছিল না! বুকে অসহ্য য ন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন স্বামী দীপঙ্কর! এখন কেমন আছেন তিনি? জানালেন অভিনেত্রী অহনা দত্ত!

গত কয়েকদিন ধরে টলিউডে একের পর এক অস্বস্তিকর খবর সামনে আসছে। রাহুল অরুণোদয়ের মৃত্যুর ধাক্কা এখনও কাটেনি, তার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ালেন টেলিভিশন অভিনেত্রী অহনা দত্তর স্বামী দীপঙ্কর দে। রবিবার বিকেলে হঠাৎই তাঁর অসুস্থতার খবর সামনে আসে। হাসপাতালে ভর্তি অবস্থার একটি ছবি অহনা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়।
ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে বসে রয়েছেন দীপঙ্কর। এই পোস্ট দেখেই অনেকেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে শুরু করেন। কী কারণে হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হল, তা জানতে আগ্রহ বাড়ে সকলের। পরিস্থিতি সামাল দিতে পরে একটি ভিডিও বার্তা দেন অহনা, যেখানে তিনি পুরো ঘটনার কথা বিস্তারিতভাবে জানান।
অভিনেত্রীর কথায়, ঘটনার সময় তিনি শ্যুটিং ফ্লোরে ছিলেন। সেই সময় আচমকাই দীপঙ্করের ফোন আসে এবং তিনি জানান তাঁর বুকে তীব্র ব্যথা হচ্ছে ও শ্বাস নিতে সমস্যা হচ্ছে। বিষয়টি শুনে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন। এরপর দীপঙ্কর নিজেই তাঁর বাবাকে নিয়ে কাছের একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তাঁকে অক্সিজেন দেওয়া হয়।
খবর পেয়ে অহনা দ্রুত শ্যুটিং ছেড়ে হাসপাতালে পৌঁছন। সেখানে গিয়ে তিনি দেখেন, দীপঙ্করের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল এবং তিনি কষ্ট পাচ্ছিলেন। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা শুরু করেন এবং পর্যবেক্ষণে রাখেন তাঁকে। কিছু সময় পর চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হতে শুরু করে।
আরও পড়ুন: ‘যদি সম্পর্ক থাকত তাহলে এতদিন…’ রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ইতি! প্রিয়াঙ্কা ও সহজকে নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা!’যদি সম্পর্ক থাকত তাহলে এতদিন…’ রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ইতি! প্রিয়াঙ্কা ও সহজকে নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা!
পরবর্তীতে জানা যায়, হৃদরোগের কোনও সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকদের মতে, হঠাৎ রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমানে দীপঙ্কর অনেকটাই সুস্থ এবং চিকিৎসকের পরামর্শ মেনে বাড়ি ফিরেছেন। এই ঘটনায় অনুরাগীরা স্বস্তি পেলেও, টলিউডে পরপর এমন ঘটনার কারণে উদ্বেগ এখনও কাটেনি।