অ ভিশপ্ত ২০২৬! টলিউডে ফের দুঃসংবাদ! অন্ধকার ঘনিয়ে এল সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে! হঠাৎ স্ট্রো’কে হাসপাতালে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়!*

টালিগঞ্জে যেন একের পর এক খারাপ খবরের শেষ নেই। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-র মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ইন্ডাস্ট্রি, তার মধ্যেই নতুন করে উদ্বেগ ছড়াল পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)-র অসুস্থতার খবর। জানা গিয়েছে, মাইল্ড স্ট্রোক নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি, আর এই খবর ছড়িয়ে পড়তেই চিন্তায় সহকর্মী ও অনুরাগীরা।
এই খবর প্রথম সামনে আনেন তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সমাজমাধ্যমে তিনি জানান, অগ্নিদেব এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই কামনায় সকলের কাছে প্রার্থনা চান। তাঁর পোস্টে অনুরোধ ছিল, সবাই যেন তাঁকে প্রার্থনায় রাখেন। পরিবার সূত্রে জানা গেছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সতর্ক নজরে রাখা হচ্ছে।
গত কয়েক দিনে টলিউডে একের পর এক বিপর্যয় নেমে এসেছে। রাহুলের পাশাপাশি অভিনেতা Pranab Chatterjee-র প্রয়াণের খবর নাড়া দিয়েছে ইন্ডাস্ট্রিকে। তার ওপর পরিচালক Utsav Mukherjee-র নিখোঁজ হওয়ার রহস্য এখনও অমীমাংসিত। এই ধারাবাহিক দুঃসংবাদের মধ্যে অগ্নিদেবের অসুস্থতা যেন আরও গভীর উদ্বেগ তৈরি করেছে।
এদিকে অগ্নিদেব তাঁর নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন Jeetu Kamal। হঠাৎ এই শারীরিক সমস্যার কারণে ছবির কাজ সাময়িকভাবে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে কাজ নয়, তাঁর সুস্থ হয়ে ওঠাই সবচেয়ে বড় চিন্তার বিষয়।
আরও পড়ুন: রাহুল ব্যানার্জীর মৃ’ত্যুর নেপথ্যে রয়েছে কোন রহস্য? সত্য উদ্ঘাটনে কোমর বেঁধে নামল আর্টিস্ট ফোরাম! দায়ের করা হলো এফআইআর! আদৌ হবে তো তদন্ত? প্রশ্ন দর্শকদের
টলিউডের সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সকলেই এখন একটাই প্রার্থনা করছেন, অগ্নিদেব দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরুন। কঠিন এই সময়ের মধ্যে ইন্ডাস্ট্রির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একে অপরের পাশে থাকা এবং মানসিকভাবে শক্ত থাকা।

