‘ ন্যায় বিচার কি আদৌ পাওয়া যায়?’ রাহুলের মৃ’ত্যু নিয়ে প্রশ্ন তুললেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়! টলিউডে শোকের মাঝেই প্রতিবাদে শামিল অভিনেত্রী!

অভিনেতা রহুল ব্যানার্জি (Rahul Arunoday Banerjee)-র মৃত্যুকে ঘিরে আজ ৪ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিও থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে টলিউডের একাংশ। একাধিক তারকা এই পথযাত্রায় শামিল হয়ে রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত এবং বিচার দাবি তুলেছেন। তবে এই বিচার আদৌ কতটা সম্ভব, সেই নিয়েই প্রশ্ন তুললেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি (Koneenica Banerjee)

রাহুলের মৃত্যুর ধাক্কা এতটাই গভীর ছিল যে, টানা তিন দিন বাড়ি থেকে বেরোতে পারেননি কনীনিকা। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। তবুও পেশার দায়ে আবার কাজে ফিরতে হয়েছে তাঁকে। কিন্তু সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী।

সাংবাদিকদের সামনে রাহুলকে স্মরণ করতে গিয়ে কনীনিকা জানান, তাঁদের পরিচয় বহু দিনের। তাঁর কথায়, রাহুলের প্রথম সিনেমা ছিল তাঁর সঙ্গে। ‘আবার আসব ফিরে’ ছবিতে রাহুল ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। বয়সে কিছুটা ছোট হলেও তাঁদের সম্পর্ক ছিল খুবই কাছের এবং আন্তরিক।

রাহুলের মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, তাঁর জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ছিলেন রাহুল। তাই এই হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি স্পষ্ট বলেন, এই মুহূর্তে তিনি একেবারেই ভালো নেই।

আরও পড়ুনঃ ‘এই ঝড় বৃষ্টির মাঝে গঙ্গায় নৌকো নিয়ে নামতে বাধ্য করা হয়, আমি…’ রাহুলের মৃ’ত্যুতে উত্তপ্ত টলিউড! অভিনেতাদের প্রতি কেন এত অবিচার? মুখ খুললেন জীতু কমল!

ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে কনীনিকা বলেন, বাস্তবে অনেক ক্ষেত্রেই সঠিক বিচার পাওয়া যায় না। কিছুদিন আলোচনা চললেও পরে তা ভুলে যায় সবাই। তাঁর মতে, সময়ের সঙ্গে সব চাপা পড়ে যায়, কিন্তু প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা থেকে যায় চিরকাল। এই ঘটনায় সেই কষ্টই যেন আরও গভীর হয়ে উঠেছে তাঁর কাছে।

Back to top button