মৃ’ত্যুর মুখে দাঁড়িয়ে সাহসী পদক্ষেপ! বোতাম টেপার আগেই হবে দাদুর মুক্তি! সংযুক্তার ষ ড়যন্ত্র রুখতে পারুলের পাল্টা চাল! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, এক বিপদ কাটতে না কাটতেই সংযুক্তা তার শয়তানি বুদ্ধিতে নতুন চাল চেলে বসে। এবার সে রায়ানের দাদা ও বৌদিকে একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে বন্দী করে পারুল ও রায়ানের সামনে এক কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। পরিবারের প্রিয়জনদের জীবন তখন আক্ষরিক অর্থেই সুতোয় ঝুলছে, যা দেখে পারুল ও রায়ান দুজনেই চরম উৎকণ্ঠায় পড়ে যায়।

শর্ত অনুযায়ী, দাদা-বৌদিকে বাঁচাতে হলে রায়ানে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে পেতে রাখা একটি সরু পাটাতনের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। সময় মাত্র পাঁচ মিনিট, আর এই অল্প সময়ের মধ্যেই তাকে উদ্ধারের কাজ সম্পন্ন করতে হবে। রায়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ভয়ঙ্কর পথে এগোতে শুরু করে, কিন্তু মাঝপথে সে বিপদে পড়লে পারুল সঠিক সময়ে এসে তাকে রক্ষা করে।

ওদিকে সংযুক্তার ষড়যন্ত্র এখানেই থেমে থাকে না; সে পারুলকে মানসিকভাবে বিধ্বস্ত করতে রায়ানের দাদুর জীবনকে হাতিয়ার করে। সে এক অমানুষিক শর্ত রাখে যে, দাদুকে বাঁচাতে হলে পারুল ও রায়ানের মধ্যে একজনকে অন্যজনকে হত্যা করতে হবে। রায়ান তার ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিয়ে জানায়, পারুলকে আঘাত করার চেয়ে সে নিজে মৃত্যুকে বেছে নিতে রাজি।

তবে পারুল ও রায়ান সংযুক্তার এই নিষ্ঠুর খেলার কাছে হার না মেনে এক সাহসী ও বুদ্ধিমত্তাপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা একে অপরকে শেষ না করে বরং একজোট হয়ে লড়াই করার পথ বেছে নেয়। পারুল রায়ানকে পরামর্শ দেয় যে, দাদুকে বেঁধে রাখা শিকল লক্ষ্য করে তাদের নিখুঁতভাবে গুলি করতে হবে, যাতে কোনোভাবেই লক্ষ্যভ্রষ্ট না হয়।

আরও পড়ুনঃ ‘যেখানে বাংলাকে ছোট করা হচ্ছে, সেই কাজের অংশ আমি হতে পারব না!’ বাংলার জন্য বিসর্জন দিয়েছিলেন কোটি টাকার সুযোগ! সামান্য টাকায় বিকিয়ে যাওয়া অভিনেতা-অভিনেত্রীদের কাছে তিনি প্রকৃষ্ট নিদর্শন! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ!

অন্যদিকে, সংযুক্তা তার হাতের ইলেকট্রিক চেয়ারের বোতাম টিপে দাদুকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পারুল সময় নষ্ট না করে দাদুকে সতর্ক করে দেয় এবং ‘জয় বাবা ভুবনেশ্বর’ বলে চিৎকার করে গুলি চালায়। দাদু কি এই মরণফাঁদ থেকে উদ্ধার পাবেন, নাকি সংযুক্তার টিম নতুন কোনো ষড়যন্ত্রের জালে তাদের আবারও জড়িয়ে ফেলবে—সেই টানটান উত্তেজনা এখন চরমে।

Back to top button