‘সঠিক দোষীর শাস্তির জন্য…’ রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুর পর প্রথম বার নীরবতা ভাঙলেন শ্বেতা! কি জানালেন অভিনেত্রী?

রবিবার তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। শুটিং ফ্লোরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ, গাফিলতির ইঙ্গিত সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই আবহেই রাহুলের শেষ ধারাবাহিকের সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রকে ঘিরেও তৈরি হয়েছে নতুন আলোচনা।
ঘটনার কিছুদিন পর শ্বেতার একটি ভিডিও সামনে আসে, যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। সেই ভিডিওতে তাঁর বক্তব্য অনেকের মনে সন্দেহ তৈরি করেছিল। এরপর দীর্ঘ সময় তিনি নীরব থাকেন, কোনও পোস্ট বা প্রতিক্রিয়া সামনে আসেনি। অবশেষে মঙ্গলবার তিনি একটি সংক্ষিপ্ত পোস্ট শেয়ার করেন, যেখানে রাহুলের সঙ্গে একটি মুহূর্তের ছবি দিয়ে লেখেন, ভালো থেকো। এই ছোট্ট বার্তাই এখন বড় আলোচনার কেন্দ্রবিন্দু।
শ্বেতার এই পোস্ট সামনে আসতেই নেটদুনিয়ায় ভিড় জমায় মন্তব্যের ঢল। বহু মানুষ তাঁকে অনুরোধ করেছেন, তিনি যেন ঘটনার সত্যিটা প্রকাশ করেন। একাধিক মন্তব্যে দেখা যায়, মানুষ মনে করছেন তিনি ঘটনাস্থলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী। তাই তাঁর কাছ থেকেই প্রকৃত তথ্য জানা সম্ভব বলে বিশ্বাস করছেন অনেকে।
অনেকেই লিখেছেন, সত্য বলার সাহস দেখানোই এখন সবচেয়ে প্রয়োজন। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, পেশাগত জীবনের চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থাকা অনেক বড় বিষয়। আবার কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি দুজনেই জলে পড়েছিলেন, তাহলে কীভাবে একজনকে বাঁচানো গেল আর অন্যজনকে নয়। এই প্রশ্নগুলোই ক্রমশ তীব্র হয়ে উঠছে।
আরও পড়ুনঃ ‘বাংলা না পারাটা অশিক্ষা, লজ্জা করে না?…বাঙালির ছেলেমেয়ে হয়ে বাংলা জানো না?’ তথাকথিত আধুনিকাদের ‘অশিক্ষিত’ তকমা অভিনেত্রী অপরাজিতা আঢ্যর!
এই পরিস্থিতিতে শ্বেতার ভূমিকা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই। তদন্তে সহযোগিতা করার আবেদনও জানানো হয়েছে তাঁর কাছে। অনেকের মতে, সত্য সামনে এলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারে। সব মিলিয়ে রাহুলের মৃত্যুর পর এই ঘটনার প্রতিটি দিক এখন নজরে, আর উত্তর খুঁজছে গোটা ইন্ডাস্ট্রি ও দর্শকমহল।

