মেয়েবেলাতে বীথির চরিত্রে মুখ বদল হয়ে এলো অনুশ্রী দাস! কোন অজানা কারণে রূপা গাঙ্গুলী ছাড়লেন সিরিয়াল জানলে অবাক হবেন

বীথিকা মিত্র চরিত্রে রূপার ক্যামব্যাক বেশ আলোড়ন ফেলেছিল। রূপা গঙ্গোপাধ্যায়ের স্টারডমে সিরিয়াল চলছিল রমরমিয়ে। কিন্তু আজ হঠাৎই ঘটল ছন্দপতন। অনেকদিনের গুঞ্জন সত্যি হল। আচমকা দুঃসংবাদ! ‘মেয়েবেলা’ সিরিয়াল ছেড়ে দিলেন রূপা। সিরিয়াল থেকে বেরিয়ে গেলেন অভিনেত্রী । কিন্তু কেন?
মেয়েদের মন পড়তে পারা সিরিয়াল হয়ে উঠেছে ‘মেয়েবেলা’। অনেকদিন পর বাড়ির মহিলাদের মনের মতো সিরিয়াল। শিক্ষিত দর্শকরা যেভাবে বাংলা সিরিয়াল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল,’মেয়েবেলা’র হাত ধরে তারা আবার ছোট পর্দায় চোখ রাখছেন। আর সেই ‘মেয়েবেলা’র শুরু থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)।
ইদানীং বীথি চরিত্রটি নেগেটিভ শেডের হয়ে যাচ্ছিল, যিনি পুত্রবধূ মৌকে নানা বিপদে ফেলতেই নানা কার্যকলাপ করছিলেন। দর্শকরা এমনটা আশা করেননি রূপার চরিত্র থেকে। দর্শকরা বলেছিলেন এই চরিত্রে রূপাকে সরিয়ে ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদারকে আনা হোক। কিন্তু রূপা ইঞ্চিতে ইঞ্চিতে দুরন্ত অভিনয় করছিলেন। কী চোখের ইশারা বা ফেসিয়াল এক্সপ্রেশন।
তবে স্টার জলসার সূত্রে জানা যাচ্ছে চ্যানেল বা প্রোডাকশন হাউস থেকে রূপাকে সরিয়ে দেওয়া হয়নি। শোনা যাচ্ছে এটা একদমই রূপার নিজের সিদ্ধান্ত। তাঁর একটি রাজনৈতিক দিক আছে। আশানুরূপ টিআরপি না পাওয়ায় এমনিতেও হতাশ হচ্ছিলেন রূপা গাঙ্গুলী। সেটিও হতে পারে কারণ। কিংবা বীথি চরিত্রের থেকে মৌ চরিত্রটি বেশি পজিটিভ রেসপন্স পাচ্ছে এবং বীথি ক্রমশই ভ্যাম্প শাশুড়িতে পরিণত হচ্ছিলেন, নায়িকা সত্তা কমছিল রূপার, তাও কারণ হতে পারে। রূপা গঙ্গোপাধ্যায় এই কারণ পরিষ্কার করেননি।
শেষ অবধি আজ বীথি ফিরল বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে। তবে এবার রূপার জায়গায় এলেন অনুশ্রী দাস। অনুশ্রীর সাহসকে কুর্নিশ। রূপা গঙ্গোপাধ্যায়ের মতো এমন একজন হেভিওয়েট স্টার অভিনেত্রীর পরিবর্ত হবার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন। লীনা গঙ্গোপাধ্যায়ের সব সিরিয়ালে জনপ্রিয় মুখ অনুশ্রী। তবে এটাও শোনা গেছিল দেবশ্রী রায়কে আনা হবে ‘মেয়েবেলা’য়। শেষ অবধি সব জল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে বীথিকা মিত্রর দেখা যাবে অনুশ্রী দাসকে।

