রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যু ঘিরে একাধিক রহস্য! FIR করলেন প্রিয়াঙ্কা সরকার! প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি নোটিস আর্টিস্ট ফোরামের!

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে এখনও স্তব্ধ টলিউড। তালসারিতে শুটিং করতে গিয়ে হঠাৎই জলে তলিয়ে যাওয়ার এই ঘটনা কেউই মেনে নিতে পারছেন না। মুহূর্তে বদলে যাওয়া এই পরিস্থিতি যেন অবিশ্বাস্য লাগছে সকলের কাছে। শিল্পী মহল থেকে শুরু করে সাধারণ দর্শক, সবার মনেই একটাই প্রশ্ন বারবার ফিরে আসছে, এমন দুর্ঘটনা কীভাবে ঘটল এবং এর দায় নেবে কে। শোকের মধ্যেও ক্ষোভ জমছে, আর সেই কারণেই তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

এই ঘটনার পর থেকেই প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। কেন নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল না, কীভাবে গোটা ইউনিটের সামনে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। ঘটনার পরও প্রযোজনা সংস্থার নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় আর্টিস্ট ফোরামও সক্রিয় হয়ে উঠেছে এবং শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।

মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার সহ ইন্ডাস্ট্রির একাধিক সদস্য। এই বৈঠকে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এফআইআর দায়ের করা হতে পারে। পাশাপাশি আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না মিললে কর্ম বিরতির মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এদিকে পুলিশের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একাধিক অসঙ্গতি। ইতিমধ্যেই শুটিং ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু প্রত্যেকের বয়ানে মিল পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন দ্রুত উদ্ধার করা হয়েছিল, আবার অন্যদের দাবি দীর্ঘ সময় জলের নিচে ছিলেন অভিনেতা। এই ভিন্ন ভিন্ন তথ্য গোটা ঘটনার রহস্য আরও বাড়িয়ে তুলছে।

আরও পড়ুনঃ মহাভোজের আসরে হাহাকার! পুলস্ত্যের চক্রান্ত ভেদ করে দিতি কি পারবে এই বড় বিপদ রুখতে? দুর্ধর্ষ আজকের পর্ব

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় জলের নিচে থাকার চিহ্ন পাওয়া গেছে এবং ফুসফুসে বালি ও নোনা জল ঢুকে গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঠিক কখন এবং কীভাবে উদ্ধার করা হয়েছিল তাঁকে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই এখন মরিয়া টলিউড ইন্ডাস্ট্রি। সকলেই চাইছেন সত্য সামনে আসুক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Back to top button