মৃ’ত্যুও মুছতে পারবেনা অভিনেতার উপস্থিতি? রাহুল বন্দ্যোপাধ্যায়ের জায়গা নেবে AI? থাকবে একই চেহারা একই কন্ঠস্বর? “ভোলেবাবা পার করেগা”য় অভিনেতার অসমাপ্ত কাজ নিয়ে নতুন চমক!

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। এই বয়সে এমনভাবে তাঁর চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। শুটিং করতে গিয়ে প্রাণ হারানোর ঘটনা আরও বেশি নাড়িয়ে দিয়েছে সকলকে। পরিবার থেকে সহকর্মী, সকলের মুখে একই কথা, এই মৃত্যু যেন অকাল এবং অপ্রত্যাশিত। শোকের মধ্যেই এখন সবচেয়ে বেশি আলোচনায় তাঁর অভিনীত ধারাবাহিক ভোলেবাবা পার করেগা। এই ধারাবাহিক কি বন্ধ হয়ে যাবে, নাকি অন্যভাবে এগোবে, সেই প্রশ্ন ঘুরছে ইন্ডাস্ট্রির অন্দরে।

সমাজ মাধ্যমে ইতিমধ্যেই অনেক অনুরাগী লিখেছেন, রাহুলের জায়গায় অন্য কাউকে না আনা হোক। তাঁদের মতে, এই চরিত্রে রাহুলের উপস্থিতি এতটাই শক্তিশালী ছিল যে তার বিকল্প কল্পনা করাও কঠিন। তবে প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, যা দর্শকদের মধ্যেও কৌতূহল এবং উদ্বেগ বাড়াচ্ছে।

শুধু এই ধারাবাহিক নয়, রাহুলের হাতে ছিল একাধিক কাজ। কিছু ছবির শুটিং শেষ হলেও বাকি ছিল ডাবিং, আবার কিছু প্রজেক্টের শুটিং চলছিল। টলিপাড়ায় খোঁজ নিয়ে জানা গিয়েছে, পরিচালক সাই প্রকাশ লাহিড়ীর এরাও মানুষ ছবির শুটিং শেষ হলেও ডাবিং বাকি রয়েছে। প্রযোজনা সংস্থা জানাচ্ছে, এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। চেষ্টা করা হচ্ছে, শুটিংয়ের সময় রেকর্ড হওয়া তাঁর কণ্ঠস্বর প্রযুক্তির সাহায্যে ব্যবহার করা যায় কি না।

অন্যদিকে, পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের অটবী ছবির ক্ষেত্রেও একই পরিস্থিতি। খুব শিগগিরই ডাবিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রাহুলের মৃত্যুতে তা আপাতত স্থগিত। পরিচালক জানিয়েছেন, অন্য কাউকে দিয়ে ডাবিং করানোর ইচ্ছে তাঁর নেই। তিনি প্রযুক্তির সাহায্যে রাহুলের কণ্ঠ ব্যবহার করার সম্ভাবনা খতিয়ে দেখছেন, যদিও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ, প্রযুক্তি থাকলেও সেই আবেগ এবং অভিনয়ের গভীরতা কতটা তুলে ধরা যাবে, তা নিয়েই সংশয় রয়েছে।

আরও পড়ুনঃ সেটে কেনো ছিল না কোনো চিকিৎসক? রাহুলের মৃ’ত্যুতে আঙুল উঠছে প্রযোজনা সংস্থার দিকে! ড্রাইভারের বয়ানে উঠে এল বি’স্ফোরক তথ্য!

এছাড়াও দেবলীনা দত্তর সঙ্গে রাহুলের ছবি ছবিওয়ালা মুক্তির অপেক্ষায় রয়েছে। এইভাবে একাধিক অসমাপ্ত কাজ রেখে চলে গিয়েছেন তিনি। প্রযুক্তির সাহায্যে সেই কাজগুলি সম্পূর্ণ করা সম্ভব হলেও, রাহুলের অভিনয়ের বিকল্প কতটা পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাঁর চলে যাওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, টলিউডের জন্যও এক অপূরণীয় শূন্যতা তৈরি করে দিল।

Back to top button