ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! ঠিক কি কারনে মৃ’ত্যু ঘটেছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের? কি বলছে এই রিপোর্ট?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর ঘটনায় নতুন করে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে জলে ডুবে যাওয়াই ছিল তাঁর মৃত্যুর প্রধান কারণ। রবিবারের সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার প্রাথমিক রিপোর্ট সেই রহস্যের অনেকটাই পরিষ্কার করল।

হাসপাতাল সূত্রে খবর, রাহুলের ফুসফুস স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ ফুলে গিয়েছিল। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় জলের নিচে থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। একই সঙ্গে জানা গিয়েছে, তাঁর শরীরে অতিরিক্ত পরিমাণ বালি ঢুকে গিয়েছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই তথ্যই ইঙ্গিত দিচ্ছে, তিনি বেশ কিছুক্ষণ জলের তলায় ছিলেন।

ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, জলে ডুবে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে তিনি উদ্ধার না হওয়ায় অবস্থার দ্রুত অবনতি ঘটে। বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের জলে ঢেউয়ের ধাক্কা এবং তলদেশের গর্তে পড়ে যাওয়ার ফলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এর জেরেই শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত প্রাণহানি ঘটে।

এই রিপোর্ট সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠছে শ্যুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদি দ্রুত উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকত, তাহলে কি এই মৃত্যু এড়ানো সম্ভব ছিল? সেই প্রশ্নই এখন ঘুরছে শিল্পী মহল থেকে সাধারণ মানুষের মনে। ঘটনার সময় ঠিক কতক্ষণ তিনি জলের তলায় ছিলেন, সেটাও এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ কার গাফিলতিতে অকালে চলে গেল একটি জলজ্যান্ত প্রাণ? শ্যুটিং সেটে নিরাপত্তাহীনতা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন! এইবার মুখ খুললেন চিকিৎসক! কি বলছেন তিনি?

উল্লেখ্য, ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে এলে আরও স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জলে ডুবে থাকা এবং শরীরে বালি ঢুকে যাওয়াই এই মর্মান্তিক মৃত্যুর মূল কারণ বলে মনে করা হচ্ছে।

Back to top button