পারুলকে লুকিয়ে কিসের ফন্দি আঁটছে রায়ান? ভারত নাট্য উৎসবের মঞ্চেই কি ফাঁস হবে রায়ানের গোপন প্রেম? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, অনিরুদ্ধ স্যারের মুখ থেকে সেই ভয়াবহ খবরের কথা শুনে পারুল আর রায়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। স্যার জানান যে, সংশোধনাগারের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে এক বিশাল আগুন লেগেছে। সেই আগুনেই পামেলা, সংযুক্তাসহ অনেক কয়েদি মারা গেছে। খবরটা শুনে রায়ান একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে, “হয়তো ওর কপালে এটাই লেখা ছিল।” পারুল আর রায়ান দুজনেই মনে মনে ভাবল যে, এবার বোধহয় তাদের জীবনের সব বড় বিপদ কেটে গেল এবং তারা শান্তিতে থাকতে পারবে।

কিন্তু গল্পের আসল চমক তখনও বাকি ছিল। দেখা যায়, লুকাস, পামেলা, শিরিন আর সংযুক্তা আসলে মরেনি, তারা সবাই বেঁচে আছে! আগুনের সেই খবরটা ছিল তাদের জেল থেকে পালিয়ে আসার একটা বড় চাল। তারা এক গোপন জায়গায় বসে মিটিং করছে। লুকাস বলে যে, এখান থেকেই তাদের আসল খেলা শুরু হবে। সংযুক্তা এক ভয়ংকর হাসি হেসে জানায়, তাদের এখন একটাই লক্ষ্য পারুল চক্রবর্তী আর পুরো বসু পরিবারকে একেবারে শেষ করে দেওয়া।

এদিকে বাড়িতে শুরু হয় নাটকের জোরদার প্রস্তুতি। পরদিন ভারত নাট্য উৎসবে রায়ান ও বসু পরিবার মিলে নাটক করবে, তাই সবাই মিলে মহড়া দিচ্ছিল। রায়ানের মা বারবার নিজের সংলাপ ভুলে যাচ্ছিলেন বলে রায়ান বেশ রেগে যাচ্ছিল। ঠিক সেই সময় রায়ানের বাবা তার সেই পুরনো প্রেমিকা তথা নকল বিচারককে বাড়িতে নিয়ে আসেন। তাকে দেখে পারুল আর রায়ান তো অবাক! তারা ভাবতেই পারেনি যে ওই মহিলা এত ভালো অভিনয় করতে পারেন। তবে পারুল মহিলাকে নিয়ে একটু সন্দেহ করতে থাকে, যা দাদুম বুঝে ফেলেন। অন্য দিকে, স্বামীর সাথে ওই মহিলার মাখামাখি দেখে রায়ানের মা রাগে ফেটে পড়েন।

পরের দিন নাট্য উৎসবের মঞ্চে রায়ানরা তাদের নাটকটি দেখায়। নাটক শেষ হওয়ার পর যখন পুরস্কার দেওয়ার সময় আসে, তখন পারুলের বুক দুরুদুরু করতে থাকে। সে মনে মনে ভগবান ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, “ঠাকুর! আজ যেন আমি রায়ানের মনের মানুষের নামটা জানতে পারি। ওই মেয়েটা কি আমি নাকি অন্য কেউ, সেটা জানা খুব দরকার। আমি আর ধৈর্য ধরতে পারছি না।” পারুল অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সত্যিটা জানার জন্য।

আরও পড়ুনঃ কেউ বলছেন শুটিং হচ্ছিল নৌকায়! আবার কারো মতে সমুদ্র সৈকতে? একই জায়গায় পড়ে বেঁচে গেল নায়িকা, এদিকে ভেসে গেল নায়ক? শুটিং সেটের বয়ানে একাধিক অসংগতি? সত্য গোপন করছেন ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়? অভিনেতার মৃ’ত্যু নিয়ে কি লোকাচ্ছে কর্তৃপক্ষ?

বিচারক হাতে মাইক্রোফোন নিয়ে ঘোষণা করতে শুরু করেন এই ভারত নাট্য উৎসবে সেরার সেরা পুরস্কার পাচ্ছে। পুরো হলঘরে তখন নীরবতা। এখন প্রশ্ন হলো, রায়ান কি পুরস্কারটা জিততে পারবে? নাকি জয়ের খুব কাছে গিয়েও তাকে খালি হাতে ফিরতে হবে? আর যদি রায়ান জিতেই যায়, তবে কি সে সবার সামনে পারুলের কাছে নিজের মনের কথা খুলে বলবে? পারুলের এই দীর্ঘ অপেক্ষার অবসান কি আজ হবে?

Back to top button