কেউ বলছেন শুটিং হচ্ছিল নৌকায়! আবার কারো মতে সমুদ্র সৈকতে? একই জায়গায় পড়ে বেঁচে গেল নায়িকা, এদিকে ভেসে গেল নায়ক? শুটিং সেটের বয়ানে একাধিক অসংগতি? সত্য গোপন করছেন ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়? অভিনেতার মৃ’ত্যু নিয়ে কি লোকাচ্ছে কর্তৃপক্ষ?

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না অনেকেই। সোমবার সকালেও এই দুঃসংবাদ যেন অবিশ্বাস্য লাগছে সহকর্মী ও অনুরাগীদের কাছে। শোকের আবহের মধ্যেই উঠছে একাধিক প্রশ্ন, ঠিক কীভাবে ঘটল এই দুর্ঘটনা। তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও, ঘটনার বিবরণ ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ফলে শোকের পাশাপাশি ক্ষোভও প্রকাশ পাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে।
রবিবার সন্ধ্যায় মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই প্রযোজনা সংস্থার তরফে ভিন্ন ভিন্ন বক্তব্য উঠে আসে। পরিচালকের কথায় অসংলগ্নতা এবং স্পষ্ট ব্যাখ্যার অভাব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রকাশ্যে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, একজন শিল্পীর শুটিং স্পটে এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। একই সুর শোনা গেছে রূপাঞ্জনা মিত্রর গলাতেও, যিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।

শুটিং সেটে আদৌ পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না, সেই প্রশ্ন এখন সবচেয়ে বেশি ঘুরছে। কেউ বলছেন শুটিংয়ের পর দুর্ঘটনা, আবার কেউ দাবি করছেন শুটিং চলাকালীনই এই ঘটনা ঘটে। প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানান, চিত্রনাট্যে গভীর জলে কোনও দৃশ্য ছিল না এবং রাহুলকে নাকি জলে নামতে বারণ করা হয়েছিল। অন্যদিকে পরিচালক শুভাশিস মণ্ডল বলেন, হাঁটু জলে শুটিং চলছিল এবং আচমকা পরিস্থিতি খারাপ হয়ে যায়। ইউনিটের ম্যানেজারের বক্তব্য আবার সম্পূর্ণ আলাদা, তিনি দাবি করেন প্যাকআপের পর এই দুর্ঘটনা ঘটে।
এই পরস্পরবিরোধী বয়ানই সন্দেহ আরও বাড়িয়ে তুলছে। সহকর্মীরা প্রশ্ন তুলছেন, একটি শুটিং সেটে যেখানে বহু মানুষ উপস্থিত থাকেন, সেখানে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল। একজন শিল্পী কি নিজের ইচ্ছায় শুটিংয়ের নির্দিষ্ট সীমা ছেড়ে বাইরে যেতে পারেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেই নিয়েও আলোচনা চলছে। রাহুলের সঙ্গে শট দিচ্ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র, তাঁর কথাতেও উঠে এসেছে বিভ্রান্তিকর ছবি, যা ঘটনার রহস্য আরও গভীর করেছে।
আরও পড়ুনঃ ‘আমি ওকে রাহুল নয়, ‘বাবিন’ বলে ডাকতাম, সেই বাবিন আর নেই?’ ভেঙে পড়লেন সুদীপ্তা চক্রবর্তী! রহস্যে ঘেরা অভিনেতার মৃ’ত্যুতে থমকে গেছে বিনোদন জগৎ!
বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা পুলিশ এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন সকলে। রাহুলের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। তবে একটাই প্রশ্ন ঘুরছে সবার মনে, ঠিক কী হয়েছিল সেই দিন বিকেলে তালসারির সমুদ্রে। উত্তর না পাওয়া পর্যন্ত এই মৃত্যু ঘিরে বিতর্ক এবং প্রশ্ন থামার সম্ভাবনা খুবই কম।

