‘ভগবান কেন এত নিষ্ঠুর…!’ রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে টলিপাড়ায় হাহাকার! কেঁদে ফেললেন শংকর চক্রবর্তী! বাকরুদ্ধ রজতাভ দত্ত, সন্দীপ্তা সেন সহ একাধিক তারকা!

টলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। সমুদ্রতীরবর্তী তালসারিতে শুটিং করতে গিয়ে আচমকাই এই মর্মান্তিক ঘটনা ঘটে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত তাঁকে মৃত ঘোষণা করেন। মাত্র ৪৩ বছর বয়সে এমন এক প্রাণবন্ত অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় গোটা বিনোদন জগৎ।

Rahul Arunoday Banerjee

এই অপ্রত্যাশিত মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন টলিপাড়ার একাধিক তারকা। অভিনেত্রী সন্দীপ্তা সেন থেকে রজতাভ দত্ত সকলেই গভীর দুঃখ প্রকাশ করেছেন। প্রত্যেকেই একবাক্যে স্বীকার করেছেন, রাহুল শুধু একজন দক্ষ অভিনেতাই নন, একজন অসাধারণ মানুষও ছিলেন। তাঁর হাসিখুশি স্বভাব, কাজের প্রতি নিষ্ঠা এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাঁকে আলাদা করে চিনিয়েছে ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুনঃ অপূর্ণ স্বপ্ন নিয়েই অকাল বিদায়! সংগ্রাম থেকে সাফল্য, এর মাঝেই থেমে গেল ৪৩ বছরের জীবন! জানেন কেমন ছিল অভিনেতা রাহুল অরুণাদায় বন্দ্যোপাধ্যায় এর জীবন সংগ্রাম?

বর্ষীয়ান অভিনেতা শংকর চক্রবর্তীর কণ্ঠে ধরা পড়েছে আবেগ। তিনি জানান, বহু বছর আগে একসঙ্গে কাজ করার স্মৃতি এখনও স্পষ্ট। তাঁর কথায়, রাহুল ছিলেন অত্যন্ত গুণী ও পরিশ্রমী একজন মানুষ। সম্প্রতি আবার একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তাঁদের। শেষ দেখা হয়েছিল থিয়েটারের মঞ্চে, যেখানে দীর্ঘ সময় আড্ডা দিয়েছিলেন দুজনেই। এমন এক প্রাণবন্ত মানুষ হঠাৎ এভাবে চলে যাবেন, তা ভাবতেই পারছেন না তিনি।

rahul banerjee sandipta sen relationship controversy- রাহুল বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ্তা সেন

পরিচালক রাজ চক্রবর্তীর কাছেও এই খবর ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তাঁর পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে রাহুল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। রাজের কথায়, বাংলা চলচ্চিত্র জগত একজন প্রতিভাবান শিল্পীকে হারাল। শুধু অভিনয় নয়, লেখালিখিতেও রাহুলের দক্ষতা ছিল চোখে পড়ার মতো। একইভাবে রুদ্রনীল ঘোষও জানান, রাহুল তাঁর কাছে ভাইয়ের মতো ছিলেন এবং এই বাস্তব মেনে নেওয়া অত্যন্ত কঠিন।

অভিনেতা রজতাভ দত্তের কথাতেও উঠে এসেছে বিস্ময় ও বেদনা। তিনি জানান, মৃত্যুর দিনই রাহুলের সঙ্গে তাঁর কথা হয়েছিল একটি পডকাস্ট নিয়ে। সেই স্বাভাবিক কথোপকথনের পর হঠাৎ এমন দুঃসংবাদ তিনি বিশ্বাসই করতে পারছেন না। রাহুলের এই অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়। এক প্রতিভাবান, প্রাণবন্ত মানুষের বিদায়ে আজ সত্যিই শোকাহত বাংলা বিনোদন জগৎ।

Back to top button