‘আমি চাকর নই, আমি শিল্পী!’ টেলিভিশন থেকে বিরতি! বলিউডে পা রেখেই অক্ষয় কুমারের সঙ্গে কাজ নিয়ে বি’স্ফোরক পৌষ্মিতা গোস্বামী!

টলিউডের (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ পৌষ্মিতা গোস্বামী (Poushmita Goswami)। দীর্ঘ সময় ধরে বাংলা টেলিভিশনের পর্দায় তিনি তাঁর সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। বিশেষ করে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে নেতিবাচক চরিত্র এবং মায়ের ভূমিকায় তাঁর অভিনয় ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি তিনি তাঁর অভিনয় জীবন এবং ব্যক্তিগত আধ্যাত্মিক চর্চা নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে মুখ খুলেছেন। একজন নিষ্ঠাবান শিল্পী হিসেবে নিজের অভিনয় শৈলীকে বারবার ভেঙে নতুন করে গড়ার যে খিদে তাঁর মধ্যে রয়েছে, তা তাঁর সাম্প্রতিক সিদ্ধান্তগুলো থেকেই স্পষ্ট। বর্তমানে তিনি কেবল বাংলা টেলিভিশন নয়, বরং মুম্বাইয়ের গ্ল্যামার জগতেও নিজের পায়ের ছাপ ফেলতে শুরু করেছেন।

দীর্ঘদিন পর্দায় নিয়মিত থাকার পর হঠাতই টেলিভিশন থেকে বিরতি নিয়েছেন পৌষ্মিতা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই বিরতিটি সম্পূর্ণ তাঁর নিজের ইচ্ছায় নেওয়া। টানা একঘেয়ে কাজ করতে করতে অনেক সময় শিল্পীদের মধ্যে সৃজনশীলতার অভাব দেখা দেয়, যাকে তিনি ‘ক্রিয়েটিভ গ্যাপ’ হিসেবে অভিহিত করেছেন। পৌষ্মিতার মতে, তিনি নিজেকে কেবল একজন মেগা সিরিয়ালের ‘লেবার’ হিসেবে দেখতে চান না; বরং একজন প্রকৃত শিল্পী হিসেবে দর্শকদের সামনে প্রতিবার নতুন কিছু নিয়ে আসতে চান। আর সেই নতুনত্বের সন্ধানেই তিনি ছোট পর্দা থেকে সাময়িক দূরত্ব বজায় রেখে নিজের জন্য সময় বের করেছেন।

স্বামীর মৃত্যুর দু'দিনের মধ্যেই কাজে ফিরলেন অভিনেত্রী পৌষমিতা গোস্বামী, বললেন, 'আমার সঙ্গে ওঁর দেখা হবেই'

এই বিরতি চলাকালীনই পৌষ্মিতার কেরিয়ারে যোগ হয়েছে এক সোনালী পালক। বাংলার গণ্ডি পেরিয়ে তিনি পা রেখেছেন বলিউডে। সম্প্রতি তিনি বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে একটি নামী মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন। এছাড়াও অভিনেতা অনিল কাপুরের ‘সুবেদার’ ছবির প্রমোশন এবং অ্যামাজন প্রাইম ভিডিওর হয়েও কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছেন তিনি। মুম্বাইয়ের নতুন পরিবেশে, সম্পূর্ণ অপরিচিত এক ইন্ডাস্ট্রিতে অডিশন দিয়ে নিজের যোগ্যতায় কাজ ছিনিয়ে নেওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে যেমন রোমাঞ্চকর, তেমনই চ্যালেঞ্জিং। আগামী দিনে তিনি বলিউড ও টলিউড উভয় মাধ্যমেই ভারসাম্য বজায় রেখে কাজ করতে আগ্রহী।

আরও পড়ুনঃ ‘বাবা কখনো মায়ের…!’ ‘এই ভারসাম্যটা আমার জীবনে ভীষণ…’ শাসন ও শৃঙ্খলার যুগলবন্দি! অমলা-উদয় শঙ্করের ‘প্যারেন্টিং টিপস’ শোনালেন মমতা শঙ্কর!

অভিনয়ের পাশাপাশি পৌষ্মিতার জীবনে আধ্যাত্মিকতা এক বড় জায়গা দখল করে আছে। সম্প্রতি তিনি তাঁর বাড়িতে অত্যন্ত ভক্তিভরে মা দক্ষিণাকালীর পুজোর আয়োজন করেছিলেন। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর আদলে নিজের মনের মতো করে প্রতিমার রূপদান এবং সাজসজ্জার সম্পূর্ণ পরিকল্পনা ছিল তাঁর নিজস্ব। তান্ত্রিক ও সনাতনী উভয় রীতির মেলবন্ধনে এই পুজো সম্পন্ন হয়েছে। মজার বিষয় হলো, তাঁর শুটিংয়ের বড় খবর বা কাজের মুক্তি ঠিক পুজোর মুহূর্তেই ঘটেছে, যাকে তিনি মায়ের আশীর্বাদ ও একটি অলৌকিক সমাপতন হিসেবে মনে করছেন। তাঁর বিশ্বাস, নিষ্ঠাভরে কাজ করাই হলো প্রকৃত ঈশ্বর সাধনা।

জীবনের চড়াই-উতরাই ও বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে পৌষ্মিতা এক গভীর জীবনদর্শনের কথা শুনিয়েছেন। তাঁর মতে, কেবল মন্ত্র জপ বা আচার পালনই পুজো নয় বরং একজন ক্ষুধার্ত শিশুকে খাওয়ানো বা বৃদ্ধাশ্রমে দান করাও সমান পুণ্যের কাজ। সাধারণ মানুষের প্রতি তাঁর অনুরোধ, একে অপরের সঙ্গে যেন আমরা সদয় ব্যবহার করি এবং হাসিমুখে কথা বলি। নিজের সৃজনশীল সত্তাকে বাঁচিয়ে রেখে আজীবন অভিনয় করে যাওয়ার সংকল্প নিয়ে পৌষ্মিতা এখন নতুনভাবে দর্শকদের সামনে আসার অপেক্ষায় দিন গুনছেন।

Back to top button