গোরার অসহায় বোন ইন্দুকে অ’পহরণ! ইন্দুকে না ফেরালে বাড়িতে দিতির জায়গা নেই, কঠিন পরীক্ষার মুখে গোরা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রক্তিম গোস্বামী অত্যন্ত নিষ্ঠুরভাবে বাড়ির ছোট ছেলে অচিন্ত্যকে মারধর করে হাসপাতালে পাঠায় এবং ষড়যন্ত্র করে গোরাকে জেলে ভরে দেয়। এরপর সে দম্ভ করে তাদের বাড়িতে (ব্রজধামে) হাজির হয়। সেখানে গিয়ে সে দাদুর কাছে ক্ষমা চাওয়ার বদলে উল্টো দাবি করে যে, দাদুকে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তবেই সে তাদের পরিবারকে ছেড়ে দেবে।

ঠিক সেই বিপদের মুহূর্তেই বাড়ির মেয়েরা রুখে দাঁড়ায়। দিতি এবং বাড়ির বাকি মহিলারা মিলে মহাপ্রভুর আশীর্বাদে রক্তিম ও তার গুণ্ডাবাহিনীকে আচ্ছা করে ধোলাই দেয়। দিতি সিদ্ধান্ত নেয় যে, যেহেতু এবার তাদের কাছে রক্তিমের অন্যায়ের সব প্রমাণ আছে, তাই তারা ভয় না পেয়ে সরাসরি তাকে পুলিশের হাতে তুলে দেবে।

বাড়ির লোক পুলস্ত্য লুকিয়ে রক্তিমের বাবা খোকন সাঁতরাকে সব খবর জানিয়ে দেয়। কিন্তু দিতি চট করে সেটা ধরে ফেলে এবং পুলস্ত্যের ফোন কেড়ে নেয়। খোকন সাঁতরা তার দলবল নিয়ে ব্রজধামে এসে তর্জন-গর্জন করলেও রক্তিমকে সেখানে খুঁজে পায় না, কারণ দিতি ততক্ষণে রক্তিমকে অ্যাম্বুলেন্সে তুলে থানার দিকে পাঠিয়ে দিয়েছে।

ছেলের অপমানের বদলা নিতে রক্তিম আর তার বাবার লোকজন গোরার মানসিকভাবে অসুস্থ বোন ইন্দুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তারা জেল থেকে গোরাকে ফোন করে হুমকি দেয়। তারা বলে, যদি ইন্দুকে ফিরে পেতে চায়, তবে বিশাখাকে আদালতে গিয়ে মিথ্যে বলতে হবে যে রক্তিম তার সাথে কোনো খারাপ ব্যবহার বা শ্লীলতাহানি করেনি।

আরও পড়ুনঃ পারুলের নতুন সংকল্প ‘ভিলেজ লাইফ’! সাফল্যের পথে কি কাঁটা ছড়াবে শিরিনের ষ’ড়যন্ত্র? দুর্ধর্ষ আজকের পর্ব

মেয়ের এই অবস্থায় গোরার মা ভীষণ ভেঙে পড়েন। তিনি রেগে গিয়ে দিতিকে বলেন যে, যদি ইন্দুকে ফিরিয়ে আনা না যায়, তবে দিতিকে এই বাড়িতে থাকতে দেওয়া হবে না। গোরার মা যখন দিতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলেন, তখন গোরা দায়িত্ব নেয়। সে কথা দেয় যে, যেভাবেই হোক সে তার বোন ইন্দুকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনবে।

Back to top button