‘৬ টা বছর লেগে গেল এটা বলতে…’ ‘এই দিনেই আমি নিজের সবথেকে কাছের মানুষটাকে…’ সব্যসাচী-সুস্মিতা বিতর্কের মাঝেই উঠে এল নিকিতা দাসের ‘অন্ধকার’ অতীত! দুই চোখে জল নিয়ে স্বীকারোক্তি অভিনেত্রীর!

টলিউড (Tollywood) তথা বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ নিকিতা দাস (Nikita Das)। একের পর এক ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। কখনো পজিটিভ চরিত্র, আবার কখনো দাপুটে খলনায়িকার ভূমিকায় তাঁকে দেখেছেন দর্শকরা। পর্দায় হাসিখুশি দেখালেও, গত কয়েকদিন ধরে নেটপাড়ার চর্চায় বারবার উঠে এসেছে তাঁর নাম। তবে এবার কোনো সিরিয়ালের চিত্রনাট্য নয়, বরং ব্যক্তিগত জীবনের এক চরম সত্য সামনে আসতেই নেটিজেনদের চোখে জল।

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্ক তুঙ্গে। অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা তথা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী এবং অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে উত্তাল নেটমাধ্যম। সেই ঝগড়া ও বিবাদের মাঝেই বারবার টেনে আনা হচ্ছিল নিকিতা দাসের নাম। এমনকি সব্যসাচীর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্য ও কুৎসা করতেও পিছপা হননি অনেকে। যদিও সেই বিতর্কে ইতি টেনে সায়ক চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দেন যে, নিকিতা এবং সব্যসাচীর সম্পর্ক সম্পূর্ণ ভাই-বোনের মতো।

এই সমস্ত বিতর্কের মাঝেই হঠাৎ নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেন নিকিতা। সেখানে দেখা যায়, অভিনেত্রীর দুচোখ বেয়ে ঝরছে জল। শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারছিলেন না তিনি। সায়ক-সব্যসাচী-সুস্মিতার জীবনের এই টানাপোড়েন এবং তাঁকে নিয়ে ওঠা সমস্ত অপবাদের মাঝে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। তবে সেই ভিডিওতে শুধুমাত্র এই বিতর্ক নয়, বরং উঠে এল তাঁর জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। নিজের জীবনের সেই ‘অন্ধকার’ দিনটি নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

আসলে সেই ভিডিওর মাধ্যমে নিকিতা তুলে ধরেন তাঁর জীবনের এমন এক ক্ষত, যা আজও শুকোয়নি। ঘটনার সূত্রপাত ২০২০ সালে। দিনটি ছিল ২২শে মার্চ। গোটা বিশ্ব যখন অতিমারির আতঙ্কে কাঁপছে, ঠিক সেই দিনই নিজের বাবাকে হারান অভিনেত্রী। মর্মান্তিক বিষয় হলো, সেই দিনটি ছিল নিকিতার নিজের জন্মদিন। সম্পূর্ণ সুস্থ একজন মানুষ হঠাৎই নিজের জন্মদিনের দিন এভাবে চলে যাবেন, তা আজও মেনে নিতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ ‘ফোন এল, কথা পাকা… হঠাৎ কাজ হাতছাড়া!’ ২৩ বছরের অভিজ্ঞতা, তবুও রুপোলি পর্দায় ব্রাত্য? কাজ না পাওয়া নিয়ে আসল সত্যিটা ফাঁস করলেন অভিনেত্রী অবন্তী দত্ত!

ভিডিওর শেষে কান্নায় ভেঙে পড়ে নিকিতা জানান, ২০২০ সালের সেই অভিশপ্ত ২২শে মার্চের পর থেকে তিনি আর কোনোদিন নিজের জন্মদিন পালন করেননি। জন্মদিনের আনন্দ তাঁর কাছে চিরদিনের মতো ফিকে হয়ে গিয়েছে। বাবার মৃত্যুশোকে কাতর অভিনেত্রী ভিডিওতে বলেন, বাবার হঠাৎ চলে যাওয়াটা তাঁর কাছে এক বিরাট ধাক্কা ছিল। সায়ক-সব্যসাচীর বিতর্কের মাঝে ব্যক্তিগত শোকের এই কাহিনী শেয়ার করে নিকিতা বুঝিয়ে দিলেন, পর্দার গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে কত শত না বলা দীর্ঘশ্বাস।

Back to top button