য’মপুরীতে প্রবেশ করেই রায়ানকে খুঁজে পেল পারুল! পালাতে গিয়েই সর্বনাশ! কি হবে এবার? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, সীমান্ত পার হওয়ার সময় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ আর রক্ষীরা যখন তেলের ট্যাঙ্কগুলো তল্লাশি করতে আসে, তখন পারুলরা ধরা পড়ার একদম মুখে ছিল। কিন্তু ভাগ্য ভালো থাকায় রক্ষীরা প্রথম কয়েকটা ট্যাঙ্ক চেক করেই ছেড়ে দেয়, বাকিগুলো আর ভালো করে দেখেনি। এভাবেই এক মস্ত বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়ে তারা শত্রু সীমানার ভেতরে ঢুকে পড়তে পারে।
সেই তেলের গাড়িতে চেপেই পারুল শেষ পর্যন্ত পৌঁছে যায় রাভার সীমান্তে। জায়গাটা দেখতে ঠিক যেন যমপুরীর মতো ভয়ংকর। কিন্তু পারুলের মনে ছিল অটুট বিশ্বাস। সে মনে মনে নিজেকে বলছিল যে, সে যখন একবার এখানে পৌঁছাতে পেরেছে, তখন যমের মুখ থেকে রায়ানকে ছিনিয়ে নিয়ে তবেই সে বাড়ি ফিরবে। তার এই জেদই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

পারুল নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মবেশ ধারণ করে এবং অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে রায়ানের দেখা পায়। রায়ান ভাবতেও পারেনি যে পারুল এখানে আসতে পারে। তাকে হঠাৎ সামনে দেখে রায়ান চমকে ওঠে এবং অবাক হয়ে জিজ্ঞেস করে, “তুই এই বিপজ্জনক জায়গায় কীভাবে আসলি? আর এই ঠিকানাটাই বা জানলি কী করে?”
রায়ানকে দেখে পারুল স্বস্তি পেলেও তার ওপর প্রচণ্ড রেগে যায়। সে রেগে আগুন হয়ে রায়ানকে বলে, “তোকে আগে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাই, তারপর তোর মজা বুঝাবো। না জানিয়ে একটা চিঠি লিখে এভাবে চলে আসার জন্য তোর অবস্থা আমি নাজেহাল করে ছাড়বো!” পারুলের কথায় যেমন রাগ ছিল, তেমনি ছিল রায়ানের জন্য গভীর ভালোবাসা।
আরও পড়ুনঃ ‘আমার পাশে শুয়ে অন্য মেয়ের সঙ্গে শা’রীরিক ভাবে…আমাকেও জোর করতো!’ বি’স্ফোরক সুস্মিতা! প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়িকে ঘিরে একের পর এক অভিযোগ!
ঠিক সেই মুহূর্তেই গল্পের মোড় ঘুরে যায়। হঠাৎ কাপাস্তু কমান্ডারের নেতা সেখানে চলে আসে এবং গর্জে উঠে বলে, “এই বেটি!” সেই ডাক শুনে পারুল ভীষণভাবে চমকে ওঠে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পারুল কি ধরা পড়ে যাবে নাকি বুদ্ধির জোরে রায়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে পারবে। এই রহস্য রেখেই আপাতত ঘটনাটি শেষ হয়।

