যমের মুখ থেকে রায়ানকে ছিনিয়ে আনতে মৃ’ত্যুপুরীর পথে পারুল! ভালোবাসার জোরে অসাধ্য সাধনে বদ্ধপরিকর নায়িকা! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, বসু বাড়ির সবাই যখন ড্রয়িং রুমে বসে পুলিশের সাথে জরুরি আলোচনা করছিল, ঠিক তখনই টিভির খবরে একটি বড় দুঃসংবাদ আসে। যুদ্ধবিধ্বস্ত এক দেশে আটকে পড়া মানুষের জন্য ত্রাণ নিয়ে গিয়ে কাপাস্তু জঙ্গিদের হাতে বন্দী হয়েছেন ছয়জন ভারতীয়। সেই তালিকায় যখন রায়ান বসুর নাম ঘোষণা করা হয়, তখন পুরো বসু পরিবার যেন আকাশ থেকে পড়ে। আনন্দের বাড়ি মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে।

এই খবর শোনার পর পুলিশ জানায়, বিষয়টি এখন আর দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, এটি আন্তর্জাতিক এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই স্থানীয় পুলিশের পক্ষে এই মুহূর্তে বিশেষ কিছু করা সম্ভব নয়। পুলিশের এমন কথায় পরিবারের সবাই যখন দিশেহারা ও ভেঙে পড়েছেন, ঠিক তখনই পারুল শক্ত হয়ে দাঁড়ায়। সে সবাইকে সাহস দিয়ে বলে যে, তার ভালোবাসার জোরে সে রায়ানকে ফিরিয়ে আনবেই।

সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে এক রোমহর্ষক দৃশ্য। রায়ানকে উদ্ধার করার জন্য পারুল এবং তার পুরো টিম মৃত্যুর ভয় উপেক্ষা করে ‘রাভা’ নামের সেই বিপদজ্জনক জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সরাসরি সেই এলাকায় ঢোকা অসম্ভব, তাই তারা ফন্দি আঁটে যে তেলের ট্যাঙ্কারের ভেতর লুকিয়ে তারা সীমান্ত পার হবে। যেমন ভাবা তেমন কাজ, তারা একেকজন তেলের ট্যাঙ্কের ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে।

সীমান্ত পার হওয়ার সময় এক চরম উত্তেজনার মুহূর্ত তৈরি হয়। পুলিশ ও রক্ষীরা যখন তেলের ট্যাঙ্কগুলো তল্লাশি করতে আসে, তখন পারুলরা ধরা পড়ার একদম কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু ভাগ্য সহায় থাকায় রক্ষীরা প্রথম কয়েকটা ট্যাঙ্ক দেখে বাকিগুলো আর ভালো করে চেক করে না। এভাবেই বড় এক বিপদের হাত থেকে রক্ষা পেয়ে তারা শত্রু সীমানার ভেতরে ঢুকে পড়ে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! স্তব্ধ গায়কের কন্ঠ! বাতিল হয়েছে অনুষ্ঠান! হঠাৎই থমকে গেছে তাঁর সুরের সফর! অরিজিৎ সিংয়ের অসুস্থতার খবরে তোলপাড় গোটা সঙ্গীত জগত!

শেষ পর্যন্ত সেই তেলের গাড়িতে করেই পারুল পৌঁছে যায় যমপুরী সদৃশ রাভার সীমান্তে। মনে মনে অটল বিশ্বাস নিয়ে পারুল বলতে থাকে যে, সে এসে গেছে এবং এবার যমের মুখ থেকে রায়ানকে ছিনিয়ে নিয়ে তবেই বাড়ি ফিরবে। পারুলের এই সাহসী লড়াই আর ভালোবাসার জয় শেষ পর্যন্ত কীভাবে হবে, তা দেখার জন্যই এখন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Back to top button