“এত চটি চেটেও কিছু হল না?…ঘনিষ্ট মানে এই নয়, আমি সুযোগ নেব!” চটি চাটা তকমা থেকে মুক্তি? সবাইকে অবাক করে কি বললেন ইমন চক্রবর্তী?

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে গেল, সেখানে জায়গা হয়নি গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)-র। গত কয়েক সপ্তাহ ধরে টলিউডে জোর জল্পনা চলছিল, তিনি নাকি রাজনীতিতে যোগ দিয়ে প্রার্থী হতে পারেন। এমনকি বালি কেন্দ্র থেকেও তাঁর নাম শোনা যাচ্ছিল, যা নিয়ে আলোচনা চলছিল জোর কদমে।

তবে তালিকা প্রকাশের পর সেই সমস্ত জল্পনায় ইতি পড়ে। ইমনের নাম কোথাও না থাকায় অনেকেই জানতে চান, এই বিষয়টি নিয়ে তাঁর প্রতিক্রিয়া কী। এই প্রশ্নের জবাবে গায়িকা স্পষ্ট করে জানিয়েছেন, শুরু থেকেই তিনি জানতেন যে রাজনীতিতে তাঁর কোনও ভূমিকা নেই এবং এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

ইমন জানান, তিনি নিজেকে শুধুই সংগীতের মানুষ হিসেবেই দেখতে চান। গানই তাঁর পেশা এবং ভালোবাসা, তাই সেই পথেই এগোতে চান তিনি। তাঁর কথায়, রাজনীতি তাঁর জন্য নয় এবং তিনি কখনও এই পথে আসার কথা ভাবেননি। প্রার্থী তালিকা প্রকাশের পর তিনি নিজেও বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় তিনি জানান, এতদিন ধরে ছড়িয়ে পড়া গুজবের অবসান হয়েছে। পরিবারও তাঁর এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইমন বলেন, তাঁর বাবা-মা সবসময় চেয়েছেন তিনি সংগীত জগতেই নিজের পরিচিতি তৈরি করুন, তাই সেই পথেই এগোতে চান তিনি।

সমালোচনার প্রসঙ্গেও খোলামেলা প্রতিক্রিয়া দিয়েছেন গায়িকা। তিনি জানান, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)-কে তিনি সম্মান করেন এবং তাঁর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, তবে সেটার অর্থ এই নয় যে তিনি সুযোগ নেবেন। নিজের অবস্থানে অটল থাকার কথাও জানান ইমন, এবং স্পষ্ট করেন যে তিনি তাঁর নিজের জগতেই থাকতে চান।

আরও পড়ুনঃ ‘অনুরোধ করছি, দয়া করে আমাকে একটু…’ ‘আমায় কেওড়াতলাতেও দাঁড় করিয়েছেন…’ প্রার্থী তালিকায় নেই নাম? মুখ খুললেন ইমন চক্রবর্তী!

নাম না থাকলেও থেমে থাকবে না সমালোচনা। এই প্রসঙ্গে গায়িকা বললেন, “হবে তো! লোকে বলবে, এত চটি চেটেও কিছু হল না?”, হাসতে হাসতে বললেন ইমন। তাঁর দাবি, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে শ্রদ্ধা করি। দিদিও আমায় স্নেহ করেন। অবশ্যই আমি ওঁর ঘনিষ্ঠ। তার মানে এই নয়, আমি সুযোগ নেব।” হাসতে হাসতেই তিনি আরও যোগ করেছেন, “যাঁরা কটাক্ষ করবেন তাঁদের বলব, আমার শিরদাঁড়া আছে। তাই আমি আমার দুনিয়াতেই রইলাম।”

Back to top button