‘পালিয়ে বিয়ে করেছি কিন্তু বিয়ে টেকেনি, চেহারাও ধরে রাখতে পারিনি…!’ টেলিভিশন থেকে হঠাৎ কেন হারিয়ে গেলেন সমতা দাস? ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে অভিনেত্রী!

একসময় বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন সমতা দাস (Samata Das)। ছোটপর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। দক্ষ অভিনয়ের জন্য ইন্ডাস্ট্রিতেও তাঁর আলাদা পরিচিতি ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না, ফলে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, কোথায় হারিয়ে গেলেন এই অভিনেত্রী।

খুব অল্প বয়সেই অভিনয় জগতে প্রবেশ করেন সমতা। ক্লাস টুতে পড়ার সময় ‘জন্মভূমি’ ধারাবাহিকে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয়ের জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। বিশেষ করে ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে টুসকি চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন তিনি।

এরপর আরও কয়েকটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সমতা। বেশিরভাগ সময় পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের নজর কাড়ে। তবে নিজের কেরিয়ারে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার যে স্বপ্ন ছিল, তা শেষ পর্যন্ত পূরণ হয়নি বলেই মনে করেন অনেকেই।

এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। সমতা জানান, মাত্র ১৮ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। সেই সম্পর্ক প্রথমে পরিবার মেনে নেয়নি। এর ফলে ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা তৈরি হয় এবং সেই সময় তিনি নিজের কেরিয়ারে মন দিতে পারেননি।

পরে আবার অভিনয়ে ফেরার চেষ্টা করলেও অনেকটা সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছিল। নিজের কথায়, সেই সময় চেহারা ও সুযোগ দুটোই আগের মতো ছিল না। বর্তমানে অভিনয় থেকে দূরে থেকে স্বামী ও সন্তানকে নিয়ে শান্তভাবে সংসার করছেন সমতা দাস।

আরও পড়ুনঃ ‘আমি খুব অস্বস্তি বোধ করছি…আমি গান গাওয়া ছেড়ে দেব!’- অরিজিৎ সিং-এর জুতোয় গলাবেন শ্রেয়া? কি বললেন গায়িকা?

“১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করি। পরিবারের কেউ সে সময় মেনে নেননি আমার সম্পর্ক। যার ফলে ব্যক্তিগত জীবন আলুথালু হয়ে গিয়েছিল। এতটাই সমস্যার মধ্যে ছিলাম তখন আর নিজের কেরিয়ারে মন দিতে পারিনি। তার পর যখন ফিরলাম তখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। চেহারাও সে ভাবে ধরে রাখতে পারিনি। হয়তো আমারই দোষ”

Back to top button