‘আমি খুব অস্বস্তি বোধ করছি…আমি গান গাওয়া ছেড়ে দেব!’- অরিজিৎ সিং-এর জুতোয় গলাবেন শ্রেয়া? কি বললেন গায়িকা?

সম্প্রতি প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর এই ঘোষণা শুধু ভক্তদেরই নয়, সঙ্গীত জগতের অনেক শিল্পীকেও অবাক করেছে। এই প্রসঙ্গেই নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এক সাক্ষাৎকারে তিনি লাইভ পারফরম্যান্স এবং সঙ্গীতচর্চা নিয়ে খোলামেলা কথা বলেন।

শ্রেয়ার কথায়, সরাসরি মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে খুবই বিশেষ। তিনি জানান, যতদিন তাঁর কণ্ঠ তাঁকে সঙ্গ দেবে ততদিন তিনি গাইতে চান। তবে মজার ছলে তিনি বলেন, যেদিন মনে হবে আর গান গাওয়া সম্ভব নয়, সেদিনই হয়তো গান থেকে দূরে সরে যাবেন। তবুও দর্শকদের সামনে লাইভ পারফরম্যান্স করাই তাঁর সবচেয়ে বড় আনন্দ।

অরিজিতের সিদ্ধান্ত সম্পর্কে শ্রেয়া বলেন, একজন শিল্পী হিসেবে তিনি তাঁর সাহসকে সম্মান করেন। তিনি মনে করেন, নিজের ইচ্ছা এবং অনুভূতির ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। শ্রেয়ার কথায়, মাঝে মাঝে তাঁর নিজেরও মনে হয় কিছু সময়ের জন্য বিরতি নেওয়া উচিত, কিন্তু সঙ্গীতের প্রতি ভালোবাসা তাঁকে আবার কাজের দিকে টেনে আনে।

অরিজিতের প্রশংসা করতে গিয়ে শ্রেয়া বলেন, তিনি একজন সত্যিকারের সঙ্গীতপ্রেমী। তাঁর কাছে সঙ্গীত শুধুই পেশা নয়, বরং জীবনের একটি বড় অংশ। অরিজিৎ কখনও ভাবেন না সঙ্গীত তাঁকে কী দেবে, বরং তিনি এমনটাই করেন যা তাঁর মনকে আনন্দ দেয়। এই কারণেই শ্রোতাদের কাছেও তিনি এত জনপ্রিয় বলে মনে করেন শ্রেয়া।

আরও পড়ুনঃ ‘সংসার চালানো বেশ চাপের ছিল…এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি!’ ধারাবাহিক থেকে বিরতি! আবেগ ছেড়ে ব্যবসায় মন রিজওয়ান রব্বানি শেখের!

মঞ্চে গান গাওয়া নিয়ে শ্রেয়ার মতে, একজন শিল্পীর দর্শকদের প্রতি দায়িত্ব থাকে। তিনি বলেন, মানুষ যখন কোনও অনুষ্ঠানে আসেন, তখন তারা আনন্দ এবং অনুপ্রেরণা খুঁজে পান। ব্যক্তিগত জীবনের সমস্যা মঞ্চে তুলে ধরা উচিত নয় বলেই মনে করেন তিনি। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাই তাঁকে বারবার গান গাইতে এবং পারফর্ম করতে উৎসাহ দেয়।

Back to top button