অদ্বিতীয়াকে নিয়ে গোরার নতুন সংসার! ‘ওই রূপ আর থাকবে না…’ রাগে, হিং’সায় দিতির মুখ পু’ড়িয়ে দেবে কুন্তলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব

একেবারে অন্যদিকে মোড় নিয়েছে জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গল্প। শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকে অনেক পরিবর্তন এসেছে। শুরুতে ধারাবাহিকের নায়িকা অদ্বিতীয়াকে যেভাবে দর্শকরা দেখেছিলেন, আজ তার আমুল পরিবর্তন ঘটেছে। নিজেকে রূপমঞ্জরি হিসেবে গড়ে তুলেছে সে।
ধারাবাহিকের খলনায়ক পুলস্ত্য অনেক রকম ভাবে চেষ্টা করেছে অদ্বিতীয়াকে গোরার জীবন থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু তার সেই পরিকল্পনা সফল হতে দেয়নি গোরা। সে জোর করে দিতিকে বিয়ে করার চেষ্টাও করেছিল। সেই চেষ্টাতেও জল ঢেলে দিতিকে নিয়ে আবারো ব্রজধামে ফিরে আসে গোরা।

তবে একটা কথা সে অদ্বিতীয়ার কাছে স্পষ্ট করে দেয়। সে কোনদিনও তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না। সমাজের চোখে তারা স্বামী-স্ত্রী হলেও, তাদের নিজেদের মধ্যে সেই সম্পর্ক তারা বজায় রাখবে না। কারণ গোরার মনের সমস্ত অংশ জুড়ে বিরাজ করছে তার প্রাক্তন স্ত্রী রূপমঞ্জুরি। রূপকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনের জায়গা করে দেওয়ার কথা ভাবতেও পারে না গোরাচাঁদ গোস্বামী।
আরও পড়ুনঃ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই স্ত্রীর হাত ধরে অ্যাওয়ার্ড শোয়ে উদয় প্রতাপ! জল্পনায় ইতি ঘটিয়ে নতুন খবর দিলেন তারকা দম্পতি!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, অদ্বিতীয়াকে নিয়ে বাড়িতে ঢোকা মাত্রই গোরার মা তাকে জিজ্ঞাসা করে, সে কেনো এই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে ফিরে এসেছে? তখন গোরা বলে, অদ্বিতীয়া আজ থেকে এই বাড়িতেই থাকবে। কারণ অদ্বিতীয়া তার স্ত্রী। তাই এই বাড়িতে থাকার তার সম্পূর্ণ অধিকার আছে। নিজের ছেলের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় গোরার মা।
অন্যদিকে, কুন্তলিনী নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দৃশ্য সহ্য করতে পারেনা। সে বলে, “তুই তোর রূপের জন্য গোরা দার মন জয় করেছিস তাই তো? কিন্তু তোর ওই রূপ আর থাকবে না। আমি থাকতে দেবো না। তখন দেখবো গোরা দা তোর সাথে কি করে থাকে।” কোন ভয়ংকর কাণ্ড ঘটাতে ফেলেছে রূপমঞ্জুরির বোন?

