‘২০ বছর হয়ে গেল জন্মদিন পালন করি না…’ জন্মদিনে কেক নয়, মায়ের হাতের পায়েসেই আনন্দ! বিশেষ দিনেও অভিনেতার জীবনে বিষাদ! কোন তিক্ত অভিজ্ঞতায় ২০ বছর কেটেছে ঋজু বিশ্বাসের!

১৫ মার্চ অভিনেতা ঋজু বিশ্বাস (Riju Biswas)-এর জন্মদিন। সম্প্রতি নানা বিতর্কে তাঁর নাম জড়ালেও এখন সেসব পেছনে ফেলে কাজে মন দিয়েছেন তিনি। নতুন প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় কাটছে অভিনেতার। তবে জন্মদিন উপলক্ষে কোনও বড় আয়োজন রাখেননি তিনি।

ঋজু জানিয়েছেন, প্রায় ২০ বছর ধরে তিনি নিজের জন্মদিন আর বিশেষভাবে পালন করেন না। বাবার মৃত্যুর পর থেকেই এই দিনটি তাঁর কাছে অনেকটাই নিস্তেজ হয়ে গেছে। তাই কেক কাটা বা বড় উদযাপন থেকে তিনি নিজেকে দূরে রেখেছেন। তবুও ছোটবেলার স্মৃতি এখনও তাঁর মনে রয়ে গেছে।

No photo description available.

অভিনেতা জানান, ছোটবেলায় বোর্ডিং স্কুলে পড়ার সময় জন্মদিন এলে বেশ আনন্দ হত। সেখানে বন্ধুদের সঙ্গে আলাদা করে আয়োজন করা হত। এখনও যদি জন্মদিনের দিনে শুটিং থাকে, তখন সেটে সহকর্মীরা মিলে একটু আনন্দ করেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ বিনোদন জগতে শোকের ছায়া! না ফেরার দেশের পারি দিলেন স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী!

এখন অবশ্য এই দিনটা তিনি খুবই শান্তভাবে কাটাতে পছন্দ করেন। ঋজুর মা প্রতি বছরই জন্মদিনে পায়েস রান্না করেন। অভিনেতা মানা করলেও মা তাঁর কথা শোনেন না। মায়ের হাতের সেই পায়েসই এই দিনে তাঁর কাছে বিশেষ আনন্দের।

ঋজুর প্রিয় খাবারের মধ্যে রয়েছে বিউলির ডাল। সেটি পেলেই তিনি খুশি হন বলে জানিয়েছেন। এ বছরও জন্মদিনটা বাড়িতেই কাটানোর পরিকল্পনা করেছেন অভিনেতা। পাশাপাশি তিনি জানিয়েছেন, দু’দিন আগে একটি নতুন সিরিজের কাজ শুরু করেছেন, যদিও এখনই সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না।

Back to top button