‘বুকটা কেঁপে উঠেছিল, ভাবতে পারিনি…’ ৯ বছরের দীর্ঘ বিরতি! হঠাৎ নেওয়া এক বিরাট সিদ্ধান্তে বদলে গেল জীবন! অকপটে সৌরভ চক্রবর্তী!

টেলিভিশন থেকে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন সৌরভ চক্রবর্তী (Saurav Chakraborty)। তবে তাঁর অভিনয় জীবনের শুরু হয়েছিল ছোট পর্দা থেকেই। ‘কোন বধু লাগলো চোখে’ এবং ‘মেম বউ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের নজরে আসেন। পরে বিভিন্ন ওয়েব সিরিজ ও অন্যান্য প্রজেক্টেও তাঁকে দেখা গেছে।
View this post on Instagram
ওটিটি দুনিয়াতেও একাধিক সিরিজে কাজ করেছেন সৌরভ। তাঁর কাজের তালিকায় রয়েছে Charitraheen, Murder in the Hills এবং ‘শ্বেতকালী’-র মতো সিরিজ। তবে দীর্ঘ সময় ছোট পর্দা থেকে দূরে থাকার পর আবার টেলিভিশনে ফিরতে সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য খুব সহজ ছিল না।
আরও পড়ুনঃ ‘দিদিমার শাড়ি গুলো…তাই গায়ে তোলার সহজ পাই না!’ সুচিত্রা সেনের শাড়ি পরতে কেন ভয় পান রাইমা?
প্রায় নয় বছর বিরতির পর তিনি আবার ধারাবাহিকে অভিনয় শুরু করেন। বর্তমানে অনেক শিল্পীকেই ছোট পর্দায় ফিরে আসতে দেখা গেলেও দীর্ঘ বিরতির পর দর্শকের কাছ থেকে আগের মতো ভালোবাসা পাওয়া সহজ নয়। কিন্তু সেই চ্যালেঞ্জ সফলভাবেই সামলেছেন সৌরভ।
সম্প্রতি Star Jalsha-র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের জন্য সম্মানিত হয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা জানান, নয় মাস আগে এই সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর মনে বেশ দ্বিধা ছিল।
View this post on Instagram
পোস্টে সৌরভ লেখেন, এতদিন পর আবার দর্শকদের ভালোবাসা পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সহ-শিল্পী, প্রযোজক, চ্যানেল ও টেকনিশিয়ানদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। তাঁর মতে, দর্শকদের ভালোবাসাই একজন অভিনেতার সবচেয়ে বড় শক্তি, আর সেই সমর্থনই তাঁকে নতুন করে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।

