নায়িকাদের ডবল রোলের দিন শেষ এবার এলো নায়কের ডবল রোল! সোহাগ জলের বড় টুইস্ট হুশ হুরিয়ে দিল দর্শকের…

ধারাবাহিকে কেবলমাত্র পরকীয়া দেখানো হচ্ছে? সিরিয়ালপ্রেমীদের অভিযোগ কিছুটা এমনই। এর আগে গুড্ডি ধারাবাহিক নিয়েও শোরগোল পড়েছিল নেটপাড়ায়। তবে, এবার জি বাংলার এক ধারাবাহিককে নিয়েও চরম শোরগোল। কাঠগড়ায় শ্বেতা এবং হানি বাফনা অভিনীত ‘সোহাগ জল’।

তবে, কানাঘুষো শোনা যাচ্ছিল এই ধারাবাহিক নাকি বন্ধ হওয়ার মুখে। আর বেশিদিন নয়, মার্চেই নাকি হবে শেষ সম্প্রচার! যদিও এখন অব্দি এমন কিছু হয়নি। এই ধারাবাহিকের প্লট টুইস্ট দেখে মাথায় হাত দর্শকদের। এটা সোহাগ জল নাকি পরকীয়া জল? জুঁই এর সঙ্গে ডিভোর্স না হওয়ার পরেও বেনী ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে শুভ্রকে। তাঁর গর্ভে নাকি শুভ্রর সন্তান! এই ঘটনা প্রকাশ্যে আসতেই চোখ কপালে পরিবারের। কিন্তু জুই এতদিনে জেনে গেছিল যে এই সন্তান শুভ্রর দাদা সৌম্যর।

দর্শক আগেই দেখেছেন শুভ্র ঠাকুরপোর প্রতি বেণী বৌদির দুর্বলতার কথা। তাই তো রাতবিরেতে আড্ডা মারতে চলে আসে শুভ্রর ঘরে আবার কখনও জুঁইয়ের (শ্বেতা ভট্টাচার্য) অপছন্দ জেনেও লুকিয়ে সিগারেটের প্যাকেট এগিয়ে দেয় ঠাকুরপোর সামনে। ইনিয়ে-বিনিয়ে জাহির করার চেষ্টা করে সে জীবনে কতটা একা। তবে শুভ্র কোনওদিনই বেণীর এইসব আচরণকে খুব বেশি পাত্তা দেয়নি। বিয়ের পর জুঁইকে মেনে নিতে না পারলেও বেণীর প্রতি মোটেই দুর্বল নয় শুভ্র।

ধীরে ধীরে যখন মূল গল্পের দিকে ফিরছে ‘সোহাগ জল’। আর এর সাথেই কাহিনিতে এই বিরাট টুইসস্ট। সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের। যেখানে দেখান হয়েছে বেণী বৌদির সন্তানকে নিয়ে জুই আর শুভ্র জেলে গিয়েছে সৌম্যর সাথে দেখা করতে। সেখানে গিয়ে জুঁই সৌমকে বলে সব সত্যি স্বীকার করে নিতে কিন্তু সেটা মানতে চায় না সৌম্য। তারা বেরিয়ে যাওয়ার সময় জুয়ের সাথে ধাক্কা লাগে আর এক আসামির। কালো কাপড় দিয়ে ঢাকা ছিল তার মুখ। কালো কাপড় সরাতেই অবাক সকলে। হুবহু শুভ্রের মতো দেখতে একটি লোক।

জেলে দাঁড়িয়ে সৌম্য প্ল্যান করতে থাকে কিভাবে শুভ্র আর জুইকে জব্দ করা যায় শুভ্রের মতো দেখতে ছেলেটিকে দিয়ে। এমন দৃশ্য দেখে অবাক দর্শকও। কোন নতুন ঝড়ের সংকেত বয়ে আনছে এই ছেলেটি। এতদিন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরই অর্থাৎ নায়িকাদেরই ডবল রোল দেখতে পাওয়া যেত। অনেক ধারাবাহিকে তো এমনও হয়েছে যে প্লাস্টিক সার্জারি করে নিজের মুখ অন্য এক অভিনেত্রীর মতো বানিয়ে ফেলেছে খলনায়িকা। খেলনা বাড়ি তার প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু কোন নায়কের ডাবল রোল তেমনভাবে দেখা যায়নি কখনো। এবার সেটাই দেখাতে চলেছে সোহাগ জল।

Back to top button