শিরিনের পাল্লায় পড়ে সর্বনাশের পথে টগর! কলেজের প্রথম দিনই ভয়ংকর কাণ্ড ঘটালো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিন পারুলকে বলছে, এইবার সে যে ক্ষতিটা শিরিন করতে চলেছে সেটা পারুল কোনদিনও স্বপ্নেও ভাবতে পারেনি। অর্থাৎ সে থেমে থাকবে না। শেষ পর্যন্ত পারুলের ক্ষতি করার চেষ্টা সে চালিয়ে যাবে। এতবার এত রকম ভাবেই তাকে শিক্ষা দেওয়ার পরেও নিজেকে শোধরানোর কোনও মানসিকতাই নেই তার মধ্যে।
অন্যদিকে পারুল দেখে তার বোন টগর কলেজে যাচ্ছে। টগর পারুলকে বলে, সেও এবার থেকে কলেজ যাবে। তবে এই বিষয়ে সে কাউকে কিছু বলেনি। শিরিনের কথায় নেচে সে এই সিদ্ধান্ত নিয়েছে। এটা দেখেই পারুল ভীষণ আশ্চর্য হয়। কারণ টাগর পড়াশুনার নাম শুনলেই দশ হাত দূরে পালাতো। সেই মেয়ে নিজে নিজে কলেজ যাচ্ছে এটা রীতিমতো অবিশ্বাস্য।

এদিকে দেখা যায় শিরিন টগরের কলেজে থাকা তার বন্ধুকে ফোন করে বলছে, ‘টগর তোদের কলেজে ভর্তি হয়েছে, ওই মেয়েটাকে উচ্ছন্নে পাঠানোর দায়িত্ব তোদের।’ অর্থাৎ টগরের ক্ষতি করে পারুলের থেকে বদলা নিতে চায় শিরিন। সেই জন্য সে তার বন্ধুদের টগরের পিছনে লেলিয়ে দেয়। টগর নিজের অজান্তেই এবং জেদের বসে সেই ফাঁদে পা দিয়ে দেয়।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু টগর এখনও কলেজ থেকে বাড়ি ফেরেনি। সবাই ভীষণ চিন্তায় আছে। পারুল আর কিছুতেই বাড়িতেই চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারছে না। সে আগেরবার যেভাবে নিজের বোনকে বাঁচিয়ে ছিল ঠিক সেরকমভাবে এবারেও বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ মহুয়া রায়চৌধুরীর মৃ’ত্যুর পর তাঁর সংলাপে অন্য কণ্ঠ! এত বছর পর সামনে এলো অজানা সত্য! জানেন তাঁর চেহারায় বসানো হয়েছিল কোন অভিনেত্রীর কন্ঠ?
কলেজে গিয়ে পারুল জানতে পারে, কলেজ অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে এবং সমস্ত ছাত্র-ছাত্রীরা বাড়ি চলে গেছে। কেউ এখানে নেই। এটা শুনে পারুল ভীষণ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায়। গান বাজনা মদ নিয়ে মেতে রয়েছে টগর। শিরিন তার বন্ধুকে বলছে, টগরকে একেবারে নষ্ট করে দিতে। তারা যেন টগরের সবদিক থেকে সর্বনাশ করে ছেড়ে দেয়। পারুল কি পারবে নিজের বোনকে এই চরম বিপদের হাত থেকে রক্ষা করতে?

