ভয়াবহ দুর্ঘটনায় র’ক্তাক্ত অভিনেত্রী! দুই হাতে ব্যান্ডেজ! র’ক্ত আটকাতে পড়েছে ১৮টি সেলাই! এখন কেমন আছেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত?

দোলের আগের দিন হঠাৎ দুর্ঘটনার শিকার হলেন টেলিভিশনের পরিচিত মুখ স্বর্ণকমল দত্ত (Swarnakamal Dutta)। বাড়িতেই ঘটে যায় এই বিপত্তি। দুর্ঘটনায় তাঁর হাতে গুরুতর চোট লাগে এবং আঙুল ও হাতে মোট ১৮টি সেলাই পড়েছে। বর্তমানে ব্যান্ডেজ বাঁধা হাত নিয়েই দিন কাটাতে হচ্ছে অভিনেত্রীকে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বর্ণকমল জানান, ঘটনাটি সম্পূর্ণভাবে আকস্মিক। তিনি বলেন, সেদিন তেলের মালিশ নেওয়ার কারণে মেঝে একটু পিচ্ছিল হয়ে ছিল। সেই সময় তাঁর মায়ের ফোন বারবার বেজে যাচ্ছিল। তাড়াহুড়ো করে ফোন ধরতে গিয়ে হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি।

পড়ে যাওয়ার সময় তিনি বুঝতে পারেননি যে সামনে একটি মাছের অ্যাকোরিয়াম রাখা ছিল। সরাসরি সেটির উপরেই পড়ে যান অভিনেত্রী। ফলে অ্যাকোরিয়াম ভেঙে চারদিকে কাচ ছড়িয়ে পড়ে এবং সেই ভাঙা কাচের উপরেই তাঁর হাত পড়ে যায়। এতে হাত ও আঙুলে গুরুতর চোট লাগে।

আরও পড়ুনঃ ‘আমিও যদি মিঠুন দার মতন…’ আলাদা দলে থেকেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেন দেব! তবে কেন বাদ পড়লেন রুদ্রনীল ঘোষ? আক্ষেপ অভিনেতার! কারণ হিসেবে কি বললেন দেব?

এই দুর্ঘটনায় শুধু হাতেই নয়, কোমর ও পায়েও বেশ ব্যথা পেয়েছেন তিনি। চিকিৎসকদের মতে কিছুদিন বিশ্রাম প্রয়োজন। তবে এর মধ্যেই শুরু হয়েছে তাঁর নতুন ধারাবাহিকের শুটিং, তাই কাজ থামিয়ে রাখা সম্ভব হয়নি। ফলে চিকিৎসার পাশাপাশি শুটিং চালিয়ে যেতে হচ্ছে তাঁকে।

অভিনেত্রী জানান, পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সৌভাগ্যবশত মুখ বা দাঁতে কোনও আঘাত লাগেনি এবং মুখে কোনও দাগও পড়েনি। গুরুতর আঘাতের পরও পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁকে, যা নিয়ে অনুরাগীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

Back to top button