অভাবের সংসার থেকেই সুরের পথচলা! ‘ওই বয়সেই বড়দের মতন ভাবতে শিখে গিয়েছিলাম…বলতে লজ্জা নেই আমাদের ছিল টানাটানির সংসার’ শৈশবের কঠিন লড়াইয়ের স্মৃতি মেলে ধরলেন হৈমন্তী শুক্লা!

বাংলা সংগীতজগতে দীর্ঘদিন ধরে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন হৈমন্তী শুক্লা (Haimanti Shukla)। অসংখ্য জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। তবে সাফল্যের এই পথ মোটেই সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের কঠিন সময় এবং সংগ্রামের কথা খোলাখুলি তুলে ধরেছেন এই শিল্পী।

গায়িকা জানান, ছোটবেলায় তাঁদের সংসারে ছিল প্রবল অভাব। অনেক ভাইবোন নিয়ে বড় পরিবার হওয়ায় সবার প্রয়োজন মেটানো সহজ ছিল না। তাঁর কথায়, “আমাদের সংসারে খুব টানাটানি ছিল। এতজনের মধ্যে সবসময় সবাই সবকিছু পেত না।” সেই পরিস্থিতির মধ্যেই কীভাবে গানকে আঁকড়ে ধরে এগিয়ে যাবেন, তা নিয়েও একসময় তিনি দিশা পাচ্ছিলেন না।

তিনি আরও বলেন, বাড়িতে প্রায় সবসময় লোকজনের ভিড় থাকত। সেই পরিবেশে নিয়মিত অনুশীলন করাও সহজ ছিল না। একসময় তাঁর বাবা বলেছিলেন, কলেজে না গিয়ে শুধু গান নিয়েই মন দিতে। কিন্তু মায়ের মত ছিল একেবারে আলাদা।

শিল্পীর কথায়, তাঁর মা চেয়েছিলেন তিনি পড়াশোনা চালিয়ে যান। মায়ের বিশ্বাস ছিল, শিক্ষিত না হলে সমাজের মানুষের সঙ্গে ঠিকভাবে মিশে চলা কঠিন। সেই কারণেই গান ও পড়াশোনা দুটোই একসঙ্গে চালিয়ে যেতে হয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃ ‘লাল ঠোঁটের রং মানেই বে’শ্যা? তাহলে তো আমায়…’ কটাক্ষের জবাবে বি’স্ফোরক অভিনেত্রী! নোংরা মন্তব্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমালোচকদের এক হাত নিলেন শ্রীনন্দা শংকর!

গায়িকার মতে, ছোটবেলা থেকেই দায়িত্ববোধ তৈরি হয়েছিল তাঁর মধ্যে। সংসারের অভাবই তাঁকে অনেক কিছু শিখিয়েছে। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে জীবনের নানা কঠিন পরিস্থিতি সামলে এগিয়ে যেতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি।

Back to top button