মাত্র ২৭ বছরেই সব শেষ! নিজের হাতে নিজেকে শেষ করে দিলেন জনপ্রিয় অভিনেতা! প্রয়াত এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী! শোকের ছায়া টলিপাড়ায়!

মালায়ালম চলচ্চিত্র জগতে শোকের ছায়া। অল্প বয়সেই প্রয়াত হলেন অভিনেতা হরি মুরালি। বৃহস্পতিবার সকালে কেরলের পৈয়ানুরে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। মাত্র ২৭ বছর বয়সে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের বহু মানুষ।
শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন হরি। তাঁর বাবা কে এ মুরালি মালায়ালম থিয়েটারের পরিচিত মুখ, আর সেই পরিবেশেই বড় হয়ে ওঠেন তিনি। ছোটবেলায় টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করলেও পরিচালক লাল জোসের ছবি ‘রসিকন’-এর মাধ্যমে বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। এরপর একের পর এক ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন।
মামুট্টি এবং মোহনলালের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছিলেন হরি। ‘অন্নন থাম্পি’, ‘পট্টনাথিল ভূতম’, ‘মাদাম্বি’, ‘ডন’ এবং ‘টু হরিহর নগর’-সহ প্রায় ৫০টিরও বেশি ছবিতে শিশুশিল্পী হিসেবে তাঁর উপস্থিতি দেখা গেছে। কিছুদিন বিরতির পর নাদির শাহ পরিচালিত ‘অমর আকবর অ্যান্থনি’ ছবিতে পৃথ্বীরাজের ভাইয়ের চরিত্রে অভিনয় করে আবারও দর্শকদের নজরে আসেন তিনি।
পরবর্তীতে অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্সের জগতে কাজ শুরু করেন হরি। বেঙ্গালুরু থেকে এই বিষয়ে পড়াশোনা করার পর এর্নাকুলামের একটি প্রতিষ্ঠানে ভিএফএক্স শিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। মালায়ালম চলচ্চিত্রের একাধিক প্রকল্পে তাঁর কাজের ছাপ ছিল বলে জানা গেছে।
আরও পড়ুনঃ সবাইকে ছেড়ে টগরের দিকে হাত বাড়ালো নির্লজ্জ শিরিন! দুই বোন মিলেই কি শেষ করে দেবে পারুলের জীবন? দুর্ধর্ষ আজকের পর্ব
ঘটনার পর তাঁকে দ্রুত পৈয়ানুর বেবি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন তিনি, তা জানার চেষ্টা করছেন পরিবার এবং তদন্তকারীরা।
