হেনস্থার মামলায় অবশেষে মিলল জামিন! জেল থেকে মুক্ত হয়েই কি বললেন ‘ননসেন’ শমীক?

নেটমাধ্যমে পরিচিত মুখ ‘ননসেন’ শমীক অধিকারী হেনস্থার মামলায় জামিন পেয়েছেন। তবে আদালত থেকে জামিন মিললেও এখনও জেল থেকে মুক্তি পাননি তিনি। গত ৬ ফেব্রুয়ারি এক তরুণীকে হেনস্থা এবং মানসিক নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এক তরুণীর অভিযোগের ভিত্তিতেই শমীকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ অনুযায়ী, দমদম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর আদালতের নির্দেশে ১৬ মার্চ তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল।
অভিযোগকারিণীর দাবি, শমীক তাঁর পরিচিত বন্ধু ছিলেন। বাড়ি বদলের সময় সাহায্যের কথা বলে তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে ডেকে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁকে ফ্ল্যাটের ভিতরে আটকে রাখা হয় বলে অভিযোগ।
তরুণীর অভিযোগ, ২ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত তাঁকে ওই ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল। সেই সময় তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও তিনি জানিয়েছেন। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে শমীক সেখান থেকে পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ চিকিৎসা নিয়ে বড় পদক্ষেপ! দেবের উদ্যোগে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা! মিলবে বিনামূল্যে চিকিৎসা!
অন্যদিকে শমীক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। আলিপুর আদালতে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ‘বাটন’ নামে একটি ভিডিওর মাধ্যমে সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন তিনি। যদিও আদালত সূত্রে জানা গেছে, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র নেই এবং এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।

