মিঠাইতে আসছে নতুন নায়িকা! তবে কি সৌমিতৃষা ছেড়ে দিল মিঠাই? কে সেই নতুন অভিনেত্রী?

বছরের শুরু থেকেই একাধিক ধারাবাহিক এসে জুড়ছে প্রথম সারির চ্যানেল গুলিতে। নতুন আসা ধারাবাহিকের সঙ্গে লড়াই বেশ জোরদার। সম্প্রতি, একটানা টিআরপি তালিকায় এক নম্বরে থাকা সিরিয়াল ‘মিঠাই’ পেরে উঠেছে না সেই লড়াইয়ে। মিঠাইয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় মাঝে আগ্রহ হারিয়েছিলেন দর্শকরা। পরবর্তীতে গল্পের মোড় ঘুরেছে আর একটু একটু করে আবার আগ্রহ ফিরেছে দর্শকদের।
বর্তমানে কোন ধারাবাহিকেরই আর ধারাবাহিকতা নেই। আজ টিআরপি আছে তাই চ্যানেলে টিকে আছে। কাল টিআরপি নেই মনে ধারাবাহিকটিও আর থাকবে না। বর্তমানে টিআরপির স্বেচ্ছাচারিতায় খুব বেশিদিন টিকছে না কোন ধারাবাহিকই। তার জলজ্যান্ত উদাহরণ হিসেবে আমরা বালি ঝড়ের নাম নিতেই পারি। সুন্দরভাবে গুছিয়ে শুরু হওয়া একটি হাই বাজেটের সিরিয়াল টিআরপিতে না টিকতে পারায় বিদায় নিতে হলো চ্যানেল থেকে। আর সেই জায়গাতেই বারবার আশ্চর্য করছে মিঠাই।
দু’বছর ধরে নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। মানুষের মনে এবং টেলিভিশনের চ্যানেলে দুই জায়গাতেই সমানভাবে নিজেকে স্থায়ী করে রাখার ক্ষমতা বোধহয় এখনো অব্দি কোন ধারাবাহিকের হয়নি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে শেষ হয়ে যাবে মিঠাই। আর খুব বেশি দিন জি বাংলার পর্দায় ফুটে উঠবে না এই ধারাবাহিক। আর শেষ হয়ে যাওয়ার আগেই এক একটি অসাধারণ চমক দর্শকদের উপহার দিয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
মিঠাই এর বর্তমান ট্র্যাক অনুযায়ী মা হওয়ার জন্য এক ভন্ড সাধু যার নাম ত্রিশূল বাবা তার কবলে পড়েছে তোর্সা। আর তাকে বাঁচাতে ই হল্লা পার্টিতে চলছে নানা রকম প্ল্যান প্রোগ্রাম। সাধু সন্ন্যাসিনী এবং তার চেলা চামুণ্ডার সে যে টেস কে উদ্ধার করতে এখন ব্যস্ত সিধাই জুটি। এসবের মাঝেই পাওয়া গেল এক নতুন খবর। যা শুনে একাধিক প্রশ্ন ঘুরছে দর্শকদের মাথায়। মিঠাই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে আর একজন জনপ্রিয় অভিনেত্রী।
ধারাবাহিকে তার নাম হবে রোহিনী। রোহিনী চরিত্রে ধারাবাহিকের প্রবেশ করতে চলেছেন আয়েন্দ্রী রায়।

তবে কোন চরিত্রে আসতে চলেছে এই অভিনেত্রী? তবে কি ইনিই হতে চলেছেন মিঠাইয়ের জেলাসির কারণ? না এই সমস্ত বিষয়ে এখনো অব্দি সঠিক কোন তথ্য চ্যানেল কর্তৃপক্ষ বা অভিনেত্রী কারুর তরফ থেকেই পাওয়া যায়নি। তবে এইটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে যে মিঠাই ধারাবাহিকের দর্শকদের জন্য আসতে চলেছে এক নতুন চমক। যাতে মিঠাইয়ের অন্তিম পর্ব গুলি আরো বেশি মনোগ্রাহী হয়ে উঠবে।

