বিয়ের মণ্ডপেই রৌনকের পর্দাফাঁস! দিদি পিয়ালীর সম্মান বাঁচাতে রণচণ্ডী রূপে হাজির গঙ্গা! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গঙ্গা (Ganga)। গল্পের শুরুতেই আমরা গঙ্গা ও অর্জুনের এক রোমহর্ষক সাক্ষাৎ দেখতে পাই। একটি যাত্রাপালার অনুষ্ঠানে আচমকা গুন্ডারা গঙ্গাকে আক্রমণ করলে অর্জুন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করে। পাল্টা আক্রমণে গুন্ডারা অর্জুনকে লক্ষ্য করে গুলি চালালে গঙ্গা ঢাল হয়ে দাঁড়িয়ে অর্জুনের প্রাণ বাঁচায়। এভাবে একে অপরের জীবন রক্ষার মধ্য দিয়ে তাদের মধ্যে এক অদৃশ্য ও মজবুত সম্পর্কের সূত্রপাত ঘটে।
গল্পে নতুন মোড় আসে যখন গঙ্গার দিদি পিয়ালী এক প্রভাবশালী পরিবারের ছেলের প্রতারণার শিকার হয়। অর্জুনের ভাই রৌনক পিয়ালীকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করলেও পরে তা অস্বীকার করে। এক দরিদ্র মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে তাকে এভাবে মাঝপথে ছেড়ে দেওয়ার বিষয়টি গঙ্গা মেনে নিতে পারেনি। নিজের দিদির অপমানের বিচার চাইতে এবং অপরাধীকে শাস্তি দিতে গঙ্গা সোজা থানায় হাজির হয়।
থানায় গিয়ে গঙ্গা জানতে পারে যে অপরাধী আর কেউ নয়, স্বয়ং অর্জুনের ভাই রৌনক। অর্জুনের পরিবারে জটিলতা অনেক তার নিজের মা বেঁচে নেই এবং সে তার সৎ মা ও ভাইদের প্রচণ্ড ভালোবাসলেও তারা কেউ তাকে সহ্য করতে পারে না। বিশেষ করে রওনক ও মেঘনাথ উভয়েই নেতিবাচক চরিত্রের। এমনকি অর্জুনের প্রেমিকা অহনাও অত্যন্ত উদ্ধত। অর্জুন আইনের মানুষ হওয়ায় অপরাধের বিরুদ্ধে আপসহীন, যা তার পরিবারের লোকজনের চক্ষুশূলের কারণ।
বর্তমান পর্বে দেখা যাচ্ছে, রৌনক পিয়ালীকে ঠকিয়ে রনিতা সান্যাল নামের এক বিত্তবান মেয়েকে বিয়ে করতে চলেছে। নিজের দিদির সংসার বাঁচাতে এবং রৌনকের আসল রূপ সবার সামনে আনতে গঙ্গা সরাসরি বিয়ের আসরে গিয়ে উপস্থিত হয়। সেখানে সে রৌনকের জালিয়াতির প্রতিবাদ শুরু করলে পুরো পরিবার তার বিরুদ্ধে চড়াও হয়। এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে গঙ্গা একা এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে লড়াইয়ে নামে।
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় নতুন চমক! প্রথম স্থানে ‘পরিণীতা’! দ্বিতীয় স্থানে জোয়ার ভাঁটা! দেখে নিন এই সপ্তাহের দুর্ধর্ষ টিআরপি তালিকা!
আগামী পর্বে দেখা যাবে, অর্জুনের প্রেমিকা অহনা গঙ্গাকে চরম অপমান করে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্জুন গঙ্গাকে উদ্ধার করবে। অর্জুন কি শেষ পর্যন্ত তার পরিবারের অন্ধ মোহ ত্যাগ করে গঙ্গার দিদির ওপর হওয়া অন্যায়ের বিচার করবে? পরিবারের সম্মান রক্ষা নাকি ন্যায়ের পথ অর্জুনের এই কঠিন সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে গঙ্গা ও অর্জুনের আগামী দিনের সম্পর্কের ভবিষ্যৎ। গল্পের এই মোড় নিয়ে আপনার কি মনে হয় অর্জুন শেষ পর্যন্ত গঙ্গার পাশে দাঁড়াবে?

