জীবন-মৃ’ত্যুর সন্ধিক্ষণে দিতির বাবা! নিছকই পুলস্ত্যের নতুন চাল? নাকি পূর্বজন্মের পাপ? এই কঠিন সময়ে গোরা কি দাঁড়াবে দিতির পাশে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দিতি যখন গোরার কাছে সব সত্যি জানতে চাইল, গোরা একটুও না লুকিয়ে সবটা বলে দিল। দিতি ততদিনে গোরাকে মন থেকে ভালোবেসে ফেলেছে, তাই সে গোরার অতীত মেনে নিতেও রাজি ছিল। কিন্তু দিতি যখন ভালোবাসার টানে গোরাকে জড়িয়ে ধরল, গোরা তাকে সরিয়ে দিল। সে সোজাসুজি জানিয়ে দিল যে, সে আজও শুধু রূপকেই ভালোবাসে এবং সেই জায়গায় অন্য কাউকে সে বসাতে পারবে না। গোরার এই কথাগুলো দিতির বুকে তীরের মতো বিঁধল।
গোরার মুখে ভালোবাসার অভাব দেখে দিতি ঠিক করল সে আর এই বাড়িতে থাকবে না। চলে যাওয়ার সময় বিশাখা আর গোরার ভাই খুব কান্নাকাটি করল, কারণ তারা দিতিকে বাড়ির বড় বউ হিসেবেই মেনে নিয়েছিল। কিন্তু দিতি গোরার মায়ের দিকে ফিরেও তাকাল না। তার মনে ছিল একরাশ অভিমান। দিতি সবাইকে পরিষ্কার জানিয়ে দিল, যেহেতু গোরা তাকে ভালোবাসে না, তাই এই বাড়িতে স্ত্রীর পরিচয়ে থাকার কোনো অধিকার তার নেই। সে তার নিজের বাড়িতে ফেরার পথ বেছে নিল।
এরই মধ্যে দিতির বাবা সুশোভন বাবু ব্রজধামে এসে পৌঁছালেন। তিনি গোরার ওপর খুব রেগে ছিলেন এবং তাকে আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখালেন। কিন্তু গোরা উল্টে তাকে পুলস্ত্যের ব্যাপারে সাবধান করে দিল। গোরা বুঝিয়ে বলল, কীভাবে সে দিতিকে জল থেকে উদ্ধার করে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়েছিল। গোরার সততা দেখে সুশোভন বাবু তাকে কথা দিলেন যে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন।
কলকাতায় নিজের বাড়িতে ফিরেই দিতি তার সৎ মাকে উচিত শিক্ষা দিল এবং পুলস্ত্যকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। কিন্তু পুলস্ত্য হাল ছাড়ার পাত্র নয়। সে ভাবল এই সুযোগে সুশোভন বাবুকে বুঝিয়ে যদি দিতিকে বিয়ে করা যায়! কিন্তু সুশোভন বাবু সাফ জানিয়ে দিলেন যে, এখন তিনি মেয়েকে বিয়ে দেবেন না। পুলস্ত্য বুঝতে পারল গোরা নিশ্চয়ই তার নামে কিছু একটা কান ভাঙানি দিয়েছে, তাই তার সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।
আরও পড়ুনঃ বডিগার্ডদের অতর্কিতেই হানা! অচেতন সংযুক্তাকে নিয়ে কোন চালে বাজিমাত করবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব
গল্পে হঠাৎ বড় বিপদ আসে যখন দিতির বাবা সুশোভন বাবুর শরীর খারাপ হতে শুরু করে। আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল, এখন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। পুলস্ত্য দাবি করল তার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে। এটা কি সত্যিই অসুস্থতা নাকি দিতিকে পাওয়ার জন্য পুলস্ত্যের কোনো নতুন নোংরা চাল, তা বোঝা যাচ্ছে না। ওদিকে ব্রজধামে বসে গোরা দিতির জন্য প্রার্থনা করতে থাকে। এখন দেখার বিষয়, আগামী পর্বে দিতি ও গোরার ভাগ্য কোন দিকে মোড় নেয়।

