বিদেশের মাটিতে ভয়ংকর বিপদ! সংযুক্তার গুণ্ডাবাহিনীর হাতে অচেতন পারুল-রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পুলিশ যখন জানাল যে অপরাধী দেশের বাইরে থাকায় সংযুক্তাকে ধরা সহজ নয়, তখন পারুল আর ধৈর্য ধরতে পারল না। সে ঠিক করল পুলিশের ভরসায় বসে না থেকে নিজেই ইংল্যান্ডে গিয়ে সংযুক্তাকে ধরে আনবে। পারুলের এই সাহস দেখে রায়ান, অনিরুদ্ধ আর মল্লারও তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা সবাই মিলে ঠিক করল, যেভাবেই হোক বিদেশে গিয়েও সংযুক্তার মুখোশ টেনে ছিঁড়বে।
লন্ডনে থাকা অনিরুদ্ধর এক বন্ধু পারুলদের সবরকম তথ্য দিয়ে সাহায্য করতে শুরু করে। সে জানায় সংযুক্তা কোথায় থাকে এবং তার বাড়ির গার্ডরা কখন ডিউটি বদল করে। এই তথ্যের ওপর ভিত্তি করে পারুল ও রায়ান এক টানটান উত্তেজনার প্ল্যান বানায়। তারা ঠিক করে, যখন এক দলের ডিউটি শেষ হবে এবং অন্য দল আসবে মাঝখানের ওই দশ মিনিটের মধ্যেই তারা বাড়িতে ঢুকে পড়বে এবং ইনজেকশন দিয়ে সংযুক্তাকে অজ্ঞান করে এয়ারপোর্টে নিয়ে আসবে।

এদিকে শিরিন সুযোগ খুঁজছিল কীভাবে লন্ডনে থাকা সংযুক্তাকে এই বিপদের কথা জানানো যায়। সে টগরের কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করে এবং শেষে অসুস্থ হওয়ার নাটক করে ফোনটি হাতিয়ে নেয়। সেই ফোন থেকেই সে সংযুক্তাকে সব জানিয়ে দেয়। সব জানতে পেরে সংযুক্তা মোটেও ভয় পায় না, বরং পারুলদের বিপদে ফেলার জন্য সে উল্টো পাল্টা এক পরিকল্পনা করে ফেলে।
অনেক বাধা পেরিয়ে শেষমেশ পারুল লন্ডনে সংযুক্তার ভিলায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে সরাসরি সংযুক্তাকে চ্যালেঞ্জ জানায় এবং বলে যে তার সব অন্যায় এবার ধরা পড়বে। কিন্তু সংযুক্তা একটুও না ঘাবড়ে খুব শান্তভাবে কথা বলতে থাকে। সে এমনভাবে আচরণ করে যেন সে আগে থেকেই জানত পারুলরা আজ এখানে আসবে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পারুলদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরও পড়ুনঃ হাসপাতালের বিছানায় যমে-মানুষে টানাটানি! ড্যান্স বাংলা ড্যান্স-এর ছোট্ট রোদ্দুরের ফুসফুসে গুরুতর সংক্রমণ!
হঠাৎ করেই সংযুক্তার গুণ্ডাবাহিনী রায়ান ও পারুলের ওপর চড়াও হয় এবং তাদের মারধর করে অচেতন করে ফেলে। এরপর তাদের এমনভাবে বন্দি করে রাখা হয় যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। সত্য খুঁজে বের করার যে সাহস পারুল দেখিয়েছিল, সেটাই এখন তাদের জীবনের ওপর বড় হুমকি হয়ে দাঁড়াল। এখন দেখার বিষয়, সংযুক্তার এই নিষ্ঠুর প্রতিশোধের হাত থেকে তারা কীভাবে নিজেদের বাঁচায়।

