দশ মিনিটে দুর্দান্ত প্ল্যান পারুলের! সংযুক্তা সেনকে খাঁচায় বন্দি করতে দারুন উপায় বের করলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, সংযুক্তা সেন কোথায় লুকিয়ে আছে তা জানার জন্য রায়ান আর পারুল মরিয়া হয়ে শিরিনের কাছে যায়। শিরিন প্রথমে খুব চালাকি করছিল এবং কিছুই বলতে চাইছিল না। কিন্তু পারুল যখন তাকে বারান্দা থেকে নিচে ফেলে দেওয়ার ভয় দেখায়, তখন শিরিন প্রাণভয়ে থরথর করে কাঁপতে থাকে এবং সব সত্যি বলে দেয়। সে জানায় যে, সংযুক্তা এখন বিদেশের মাটিতে, অর্থাৎ লন্ডনের ইয়র্কশায়ারে আত্মগোপন করে আছে। রায়ান খুব বুদ্ধিমান, সে শিরিনের বলা প্রতিটি কথা নিজের ফোনে রেকর্ড করে নেয়, যাতে পরে পুলিশ বা আদালতের কাছে এটি প্রমাণ হিসেবে জমা দেওয়া যায়।
শিরিন যাতে কোনোভাবে ফোন করে বা অন্য কোনো উপায়ে সংযুক্তাকে সাবধান করে না দিতে পারে, তাই পারুল তাকে ছাড়তে রাজি হয় না। পারুল সিদ্ধান্ত নেয় শিরিনকে তাদের ‘বসু বাড়ি’তেই আটকে রাখা হবে এবং এক মুহূর্তের জন্যও তাকে চোখের আড়াল করা হবে না। পারুল ঠিক করে যে শিরিনকে দুবেলা ঠিকঠাক খেতে দেওয়া হবে, কিন্তু বাড়ির বাইরে পা রাখতে দেওয়া হবে না। মৈনাকের সাথে যে অন্যায় হয়েছে, তার বদলা নিতে পারুল এখন আগুনের মতো জ্বলছে, তার এই রুদ্রমূর্তি দেখে বাড়ির সবাই বেশ অবাক।
বাড়িতে যখন এত বড় একটা যুদ্ধের প্রস্তুতি চলছে, তখনো টগরের মাথা থেকে হানিমুনের চিন্তা যাচ্ছে না। পারুলের এই রণচণ্ডী রূপ দেখে টগর ভয় পেলেও সে ভাবছে ওঝা ডেকে ঝাড়ফুঁক করলে হয়তো পারুল শান্ত হবে। টগরের এই কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা শুনে মল্লার প্রচণ্ড রেগে যায়। সে পারুলকে বলে টগরকে শক্ত হাতে শাসন করতে, না হলে সে নিজেই টগরের ওপর হাত তুলবে। কিন্তু পারুল মল্লারকে শান্ত করে বলে যে, এখন টগরকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় তাদের হাতে নেই, তাকে আপাতত অবজ্ঞা করাই সবচেয়ে ভালো বুদ্ধি।
রায়ান সাথে সাথে পুলিশকে ফোন করে সব জানায় এবং সংযুক্তাকে গ্রেপ্তার করতে বলে। কিন্তু পুলিশ হাত ধুয়ে ফেলে বলে যে, অপরাধী দেশের বাইরে থাকায় তাকে ধরা এত সহজ কাজ নয়। পুলিশের এই ঢিলেমি দেখে পারুলের ধৈর্য হারিয়ে যায়। সে জেদ ধরে যে পুলিশের আশায় বসে না থেকে সে নিজেই ইংল্যান্ডে যাবে সংযুক্তাকে ধরে আনতে। পারুলের এই সাহসে ভরসা পেয়ে রায়ান, অনিরুদ্ধ আর মল্লারও ঠিক করে যে তারাও পারুলের সাথে লন্ডনে যাবে এবং এই অভিযানে তাকে সবরকম সাহায্য করবে।
আরও পড়ুনঃ ‘আমার পবিত্র গর্ভ, তাই সন্তান হয়নি…’ অদ্ভুত মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক! যাদের সন্তান হয় তারা অপবিত্র? দর্শকদের সমালোচনার মুখে সোহিনী গঙ্গোপাধ্যায়!
বিদেশে গিয়ে সংযুক্তাকে কীভাবে পাকড়াও করা হবে, তা নিয়ে পারুল আর রায়ান এক দুর্ধর্ষ পরিকল্পনা করে। পারুল বলে যে, তাদের হাতে থাকবে মাত্র দশ মিনিট সময়। ঠিক যখন প্রথম দফার সিকিউরিটি গার্ডরা ডিউটি শেষ করে চলে যাবে এবং দ্বিতীয় দফার গার্ডরা আসার প্রস্তুতি নেবে, সেই ফাঁকা সময়েই তারা সংযুক্তার আস্তানায় ঢুকে পড়বে। এরপর গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই তারা সংযুক্তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলবে এবং লুকিয়ে এয়ারপোর্টে নিয়ে আসবে। এই টানটান উত্তেজনার প্ল্যান শুনে রায়ানও বেশ উত্তেজিত হয়ে পড়ে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

