‘আমার পবিত্র গর্ভ, তাই সন্তান হয়নি…’ অদ্ভুত মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক! যাদের সন্তান হয় তারা অপবিত্র? দর্শকদের সমালোচনার মুখে সোহিনী গঙ্গোপাধ্যায়!

কিছুদিন আগেই ব্যক্তিগত জীবনে ভয়াবহ আঘাতের মুখোমুখি হয়েছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়। গর্ভেই সন্তানের মৃত্যু হওয়ায় সেই সময় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। কঠিন সেই সময় পার করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছেন তিনি। সম্প্রতি আবার কাজে ফিরলেও নতুন করে এক মন্তব্য ঘিরে বিতর্কে জড়িয়ে পড়েছেন সোহিনী।

একটি সাক্ষাৎকারে নিজের অজাত সন্তানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোহিনী বলেন, হয়তো তাঁর গর্ভ পবিত্র ছিল বলেই সন্তান পৃথিবীতে আসেনি। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই এই মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। নেটিজেনদের একাংশের দাবি, এই কথার অর্থ কি তবে যাঁদের সন্তান জন্মায় তাঁদের গর্ভ অপবিত্র। কেউ কেউ আবার তাঁর মানসিক অবস্থাকে নিয়েও প্রশ্ন তুলেছেন।

সমালোচনা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সামনে আসেন সোহিনী। সোমবার তিনি নিজের সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি জানান, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। সোহিনী বলেন, তিনি কখনোই অন্য মায়েদের অপমান করতে চাননি। নিজের অনুভূতি প্রকাশ করতেই এই মন্তব্য করেছিলেন এবং তা নিয়ে এত বড় বিতর্ক তৈরি হবে তিনি ভাবেননি।

ভিডিও বার্তায় সোহিনী আরও বলেন, ভবিষ্যতে তিনিও আবার মা হতে চান। তাই অন্য মায়েদের নিয়ে নেতিবাচক কিছু বলার প্রশ্নই ওঠে না। তাঁর মতে, একটি দীর্ঘ সাক্ষাৎকারের ছোট একটি অংশ কেটে আলাদা করে ছড়িয়ে দেওয়ায় এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তিনি স্পষ্ট জানান, কোনো প্রচার বা জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি এমন মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ বিষা’ক্ত সম্পর্ক পেরিয়ে প্রাণের স্পন্দন! বুলেটে চালিয়ে স্বাধীনতার সুখ দেবলীনার! এই অসাধারণ মুহূর্তের সাক্ষী সমাজ মাধ্যম!

সন্তান হারানোর পর দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন সোহিনী। ধীরে ধীরে আবার নিজের কাজ শুরু করেছেন এবং ভ্লগিংয়েও ফিরেছেন। যদিও আগের মতো এখনও খুব সক্রিয় নন তিনি। তবে নতুন করে তৈরি হওয়া এই বিতর্ক তাঁর কাজে ফেরার পথে কিছুটা বাধা তৈরি করেছে বলেই মনে করছেন অনেকেই।

Back to top button