সুন্দরী নায়িকার আসে পাশে সিদ্ধার্থ! এবার মিঠাইরানির হাত ছাড়া হবে উচ্ছেবাবু, নাকি আবার সাঁড়াশি কান্ড দেখতে পাবে দর্শক

বিভিন্ন ধারাবাহিক গুলির মধ্যে বিশেষত নতুন আসা ধারাবাহিকের সঙ্গে লড়াই জারি। সম্প্রতি, একটানা টিআরপি তালিকায় এক নম্বরে থাকা সিরিয়াল ‘মিঠাই’ ছিটকে গিয়েছিল প্রতিযোগিতা থেকে। মিঠাইয়ের মৃত্যুতে অনেকটাই আগ্রহ হারিয়েছিলেন দর্শক। তারপর সিদ্ধার্থের জীবনে আসে মিঠি।
তাকে নিয়ে আবার জমে উঠেছিল মিঠাই। তবে মিঠাই চরিত্রটির অভাব বোধ করছিলেন দর্শকরা। তাই ফের সিদ্ধার্থের জীবনে ফিরে এসেছে মিঠাই। গল্পের নতুন মোড় দর্শকের আগ্রহ বাড়িয়ে তুলেছিল। কিন্তু সেই আগ্রহ বেশিদিন স্থায়ী হলো না। কারণ তার মাঝেই ঢুকে গেলো হল্লা পার্টির একেকজনের একেক সমস্যা।
দর্শকরা চান মিঠাইয়ের আবার আগের মত সবকিছু মনে পড়ে যাক, সিদ্ধার্থের সঙ্গে আগের মত একটা স্বাভাবিক সম্পর্কের জীবন যাপন করুক তারা। শুরু থেকেই মিঠাই চরিত্রটি দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছিল। মিঠাইয়ের হাসি কথা বলা তার অভিব্যক্তি তার অসাধারণ অভিনয় সব মিলিয়ে যেন মায়া তৈরি করেছিল দর্শকদের মনে।
ধীরে ধীরে আগের রূপে ফিরে আসছে মিঠাই। বহুদিন ধরেই দর্শকরা চেয়েছিল মিঠাইয়ের যেনো সব মনে পড়ে যায়। আর শেষ কিছু সপ্তাহ জুড়ে যেনো শুধুই সিধাই মোমেন্ট ভরা থাকে। বেশ কিছুদিন ধরে দর্শকদের এই আবদার যথাযথভাবে পূরণ করছে ধারাবাহিক নির্মাতারা। আবার আগের মতোই সেই হিংসুটি মিঠাইকে খুঁজে পাচ্ছে তারা। সিদ্ধার্থের পাশে অন্য মেয়ের গন্ধ পেলে যে মিঠাই ক্ষেপে ওঠে সেই মিঠাইকে দেখতে পাচ্ছে তারা।
সম্প্রতি আগামী পর্বের একটি ঝলক দেখে বেশ মজা পেয়েছেন দর্শক মহল। সেই ঝলকে দেখানো হয় মিঠাইয়ের ডাক্তার দাদা সিদ্ধার্থের সঙ্গে ফোনে কথা বলছে। আর সে সিদ্ধার্থকে বলছে “সুন্দরী নায়িকার আশেপাশে থাকবি এত নালিশ কিসের”। এমন সময় সবই শুনে ফেলে মিঠাই। তখন মিঠাই তার ডাক্তার দাদাকে প্রশ্ন করে তারা কি ফন্দী আঁটছে। তার প্রিয় উচ্ছে বাবু সুন্দরী নায়িকাদের মাঝে থাকবে এটা শুনে মিঠাইএর চোখে মুখে ঈর্ষা ফুটে উঠছিল। যা দেখে আনন্দ আর ধরেনা ভক্তদের। তবে বিস্তারিত জানতে হলে নজর রাখতে হবে ধারাবাহিক।

