‘মহিলা রয়েছে এমন পোস্টারের ওপর এরা এসব ছড়িয়ে দেয়…’ ‘অনেক সময় বুকের অংশটা ছিঁড়ে নেয়, এরা মানুষ?’ রাস্তায় আপত্তিকর দৃশ্য দেখে বিস্ফো’রক জিতু কামাল!

সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে তীব্র প্রতিক্রিয়া জানালেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যায় একটি সাবান কোম্পানির দেওয়াল বিজ্ঞাপন। সেখানে থাকা এক নারীর মুখে কেউ পানের পিক ছিটিয়ে দিয়েছে এবং মুখে আঁকিবুঁকিও কাটা হয়েছে। শুধু তাই নয়, পোস্টারের বুক ও কাঁধের অংশও নষ্ট করে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা এবং বিষয়টি নিয়ে সরব হন ফেসবুকে।
জিতু কামাল সমাজমাধ্যমে বেশ সক্রিয়। নিজের কাজের খবর, ব্যক্তিগত মুহূর্ত কিংবা নানা সামাজিক বিষয় নিয়ে মাঝেমধ্যেই পোস্ট করতে দেখা যায় তাঁকে। এবার এই ছবিটি শেয়ার করে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেন এই ধরনের আচরণের। তাঁর মতে, যারা এমন কাজ করে তাদের মানসিকতা অত্যন্ত উদ্বেগজনক এবং সমাজের জন্য বিপজ্জনক।
পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, কোনও পোস্টারে কোনও মহিলার ছবি দেখলেই কেউ কেউ তার মুখে আঁকিবুঁকি কাটে, পানের পিক ফেলে বা ছবির নির্দিষ্ট অংশ ছিঁড়ে দেয়। তাঁর মতে, এই ধরনের মানুষদের মানসিকতা সন্দেহজনক এবং অনেক ক্ষেত্রে তারাই অন্যকে দুর্বল মনে করে অপমান বা আঘাত করার চেষ্টা করে। এমনকি শিশুদের নীরবতা বা লজ্জাকে কাজে লাগিয়ে অপরাধের দিকেও এগিয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
জিতু আরও লেখেন, যেহেতু পোস্টার কোনও প্রতিবাদ করতে পারে না, তাই এই ধরনের মানুষরা সহজেই সেখানে তাদের বিকৃত মানসিকতার প্রকাশ ঘটায়। তিনি অনুরোধ করেন, আশেপাশে যদি কেউ এই ধরনের কাজ করতে দেখা যায় তাহলে তার বিরোধিতা করা উচিত। প্রয়োজনে কঠোরভাবে প্রতিবাদ করার কথাও বলেন অভিনেতা।
আরও পড়ুনঃ বয়সে ১৪ বছরের ছোট স্বামী! কেন মা হলেন না সোহিনী? কতটা সুখের সোহিনী-সপ্তর্ষির বৈবাহিক জীবন?
অভিনেতার এই পোস্টে বহু নেটিজেন সমর্থন জানিয়েছেন। অনেকেই লিখেছেন, এমনভাবে বিষয়টি আগে ভাবেননি, কিন্তু কথাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেউ কেউ আবার জানিয়েছেন, দীর্ঘদিন পর কোনও তারকার কাছ থেকে এমন স্পষ্ট ও সাহসী বক্তব্য শুনে ভালো লাগছে। কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন জিতু কামাল। বর্তমানে তাঁকে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখা যাচ্ছে। পাশাপাশি আগামীতে তিনি অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর সঙ্গে নতুন ছবিতে এবং অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ছবিতেও তাঁর কাজ চলছে, যেখানে সহঅভিনেত্রী হিসেবে থাকছেন Devlina Kumar।

