কাজ না পাওয়ায় ডিপ্রেশনে চলে গেছিলেন! তবু কাজের সুযোগ পেয়েও ধারাবাহিক ছাড়লেন ‘লক্ষ্মী কাকিমার হংশিনী’! কী এমন কারণ?

বর্তমানে মানুষের অন্যতম এক সঙ্গী হচ্ছে ধারাবাহিক। নিজের অবসর সময় যাপনের জন্য বেশিরভাগ মানুষই বিনোদন জগতকে একটি উপায় হিসেবে ব্যবহার করে থাকেন। বহু ধারাবাহিকি সব সময়ের জন্য মানুষের মনে জায়গা করে নিয়েছে। আর তাতে অভিনীত অভিনেতা-অভিনেত্রী রাও দর্শকদের ঘরের লোক হয়ে গিয়েছে।

জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘লক্ষ্মী কাকিমা কাকিমা সুপারস্টার’। যেখানে লক্ষ্মী কাকিমার ভূমিকায় অর্থাৎ মুখ্য ভুমিকা দেখতে পাওয়া গেছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ডকে। সেখানেই লক্ষ্মী কাকিমার ছোট ছেলে দুলালের বউ হংসীনের ভূমিকায় দেখা গেছিল অভিনেত্রী শার্লি মোদককে। এই ভূমিকায় তাকে অনেকেই বেশ পছন্দ করেছে। বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি এই ধারাবাহিকের মধ্যে দিয়ে।

তবে এর আগে অভিনেত্রীকে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহীকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। যথাক্রমে ‘চিরদিনই আমি যে তোমার’ এবং ‘ভাগ্য লক্ষ্মী’। এইদুটি ধারাবাহিকেই মুখ্য ভূমিকায় তাকে অভিনয় করতে দেখে বেশ পছন্দ করেছিল দর্শক। এর পর হংশিনির ভূমিকায় তাকে টিভির পর্দায় দেখতে পেয়েছেন দর্শক। অপরাজিতা আড্ডের সঙ্গে তার যে বন্ডিং দেখানো হয়েছিল ধারাবাহিকে সেটিকেও বেশ পছন্দ করেছেন দর্শক।

বর্তমানে সান বাংলা চ্যানেলে একটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা চলছে। বিয়ের ফুল নামক একটি ধারাবাহিক খুব তাড়াতাড়ি সান বাংলায় আসতে চলেছে। যেখানে রাজা গোস্বামীকে নায়কের চরিত্রে দেখা যাবে। এখানেই নায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছিলেন শার্লি মোদক। লুক সেট হয়ে গিয়ে প্রোমো শুটের ডেটও দেওয়া হয় তাকে।

কিন্তু হঠাৎ করেই এই ধারাবাহিক থেকে বেরিয়ে যান তিনি। এবং তিনি জানিয়ে দেন এই ধারাবাহিকটি তিনি করবেন না। কিন্তু কেন এমন কি হয়ে গেল যার জন্য লুক সেট হয়ে যাওয়ার পরেও ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী? এই কথা তাকে জিজ্ঞাসা করায় তিনি উত্তর দিয়েছিলেন তার কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে যার দরুন তিনি এই ধারাবাহিকটি করতে পারবেন না। এই ধারাবাহিকের আরেক নায়িকার চরিত্রে দেখা যাবে নবনীতাকে।

Back to top button