‘বাবা কোনোদিনই তেমন সাহায্য করেননি, বলেছেন নিজেরটা নিজেকেই করে নিতে হবে…’ আত্মবিশ্বাসে ভরপুর গৌরব চক্রবর্তী! নিজের পথ নিজেই গড়েছেন অভিনেতা!

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এবং রুচিশীল অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty)। বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তীর পুত্র হওয়া সত্ত্বেও, তিনি নিজের অভিনয় প্রতিভা, শান্ত স্বভাব এবং গভীর জীবনবোধ দিয়ে টলিউডে নিজের একটি আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। সম্প্রতি, জনপ্রিয় একটি পডকাস্ট শো তে এসে তিনি নিজের জীবন, ক্যারিয়ারের উত্থান-পতন এবং সিনেমা নিয়ে তার চিন্তাধারা শেয়ার করেছেন।
গৌরব কেবল একজন অভিনেতাই নন, তিনি একজন দক্ষ এডিটরও বটে। অভিনয়ে আসার আগে তিনি পুনেতে ফিল্ম এডিটিং নিয়ে পড়াশোনা করেছেন। একজন অভিনেতা হিসেবে তিনি অত্যন্ত সংবেদনশীল এবং কাজের প্রতি সমর্পিত। তার অভিনয় শৈলী অনেক ক্ষেত্রে গম্ভীর এবং মনস্তাত্ত্বিক চরিত্রের জন্য পরিচিত।
পডকাস্টের শুরুতেই গৌরব স্পষ্ট করেন যে, পরিবারে অভিনয়ের পরিবেশ থাকলেও, তার বাবা সব্যসাচী চক্রবর্তী তাকে অভিনেতা বানানোর জন্য কোনো বিশেষ সুবিধা দেননি। নিজের ক্যারিয়ারের সিদ্ধান্ত নিজেই নেওয়ার স্বাধীনতা তার ছিল। অভিনেতা এই বিষয়ে বলেন, ‘আমার বাবা কখনোই আমাদেরকে লঞ্চ করার বিষয়ে একটা বিরাট ভূমিকা পালন করেননি মানে উনি ফ্রম দা ভেরি বিগিনিং হি ওয়াজ ভেরি সিওর যে আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেবে ভুল করলে তোমাদের দোষ ঠিক হলে তোমাদের কৃতিত্ব।’
অনেকেরই হয়তো জানা নেই যে, গৌরবের স্টেজ এবং ক্যামেরা অ্যাপিয়ারেন্স হয়েছিল তার অজান্তেই, মাত্র কয়েক মাস বয়সে! বাবা-মা দুজনেই থিয়েটার করতেন, তাই ছোটবেলা থেকেই নাটকের জগতের সাথে তার সংযোগ ছিল। নিজের শৈশব নিয়ে গৌরব বলেন, ‘আমার প্রথম স্টেজ অ্যাপিয়ারেন্স আমার অজান্তেই আমার জন্মের কয়েক মাসের মধ্যেই হয়ে যায়।’ পরবর্তীতে টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে আসা।
আরও পড়ুনঃ ‘জয় সরকার আমার মতো পরিষ্কার মনের লোক নয়…’ ‘অশান্তি আমাকে ছাড়ে না!’ দীর্ঘদিনের মৌনতা ভেঙে জমে থাকা আক্ষেপ উগরে দিলেন লোপামুদ্রা মিত্র!
গৌরবের ক্যারিয়ারের একটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত ছিল যখন পরিচালক ঋতুপর্ণ ঘোষ তাকে একটি নির্দিষ্ট রোল থেকে সরিয়ে অন্য রোলে অভিনয়ের নির্দেশ দেন, তখন গৌরব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একজন তরুণ অভিনেতা হিসেবে যখন একজন বড় পরিচালকের কাছ থেকে এমন নির্দেশ আসে, তখন আত্মবিশ্বাসে আঘাত লাগা স্বাভাবিক। তিনি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। সব মিলিয়ে পড কাস্ট শোতে অভিনেতা নিজের জীবন সম্পর্কে অনেক অজানা তথ্য তুলে ধরেন।

