হাসি-কান্নার বিদায়বেলা পার করে নতুন সংসারে মিঠি! সবার অলক্ষ্যে বর্ষার ষ’ড়যন্ত্রের জাল! শুরু হতেই কি শেষ হয়ে যাবে মিঠির সংসার? দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসা (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠির বিদায়বেলায় বাড়ির পরিস্থিতি ছিল অত্যন্ত গম্ভীর। একদিকে যখন সবাই বিদায়ের করুণ সুরে আচ্ছন্ন, অন্যদিকে অনন্যা ও রোশনি বৌদি এক বিশেষ মুহূর্তের অপেক্ষায় দিন গুনছিলেন। তারা ভেবেছিলেন বর্ষা হয়তো সবার সামনেই কোনো বড়সড় কাণ্ড ঘটাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বর্ষা তার পরিকল্পনা অত্যন্ত গোপনে সাজিয়েছিল। সে কোনো প্রকাশ্য ঝামেলায় না জড়িয়ে কৌশলে মিঠির মেডিকেল রিপোর্টটি তার গয়নার ব্যাগের ভেতর লুকিয়ে রাখে।
বর্ষার আসল উদ্দেশ্য ছিল এই যে, রিপোর্টটি যেন মিঠির শ্বশুরবাড়িতে গিয়ে সবার হাতে পড়ে। সে জানত, সেখানে এই সত্য প্রকাশ পাওয়া মানেই হবে আসল ‘ধামাকা’। বর্ষার এই নীরব চালে রোশনি বৌদি মনে মনে কিছুটা আফসোস করছিলেন। কারণ, শ্বশুরবাড়িতে গিয়ে যখন অশান্তি শুরু হবে, সেই চরম নাটকীয়তা তিনি নিজের চোখে উপভোগ করতে পারবেন না। এখন দেখার বিষয়, এই একটি রিপোর্ট মিঠির আগামীর দিনগুলোতে কী বিপর্যয় ডেকে আনে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, বিদায়ের ক্ষণে গোটা বাড়ি কান্নায় ভেঙে পড়েছিল। নিজের আদরের মেয়ের জন্য কমলিনী যেমন অস্থির ছিলেন, তেমনি বুব্লাই ও বাবিল তাদের ছোট বোনকে হারিয়ে শোকে মূহ্যমান হয়ে পড়ে। বাড়ির দুই ঠাম্মি, কুরচি ও সুলক্ষণা কেউই চোখের জল আটকে রাখতে পারেননি। এর মাঝে বর্ষাও কেঁদেছিল, তবে তার সেই কান্না ছিল লোকদেখানো নেকি কান্না। আবেগ আর কান্নার এই আবহেও বর্ষা, অনন্যা ও মিঠির মামী কিন্তু নিজেদের ষড়যন্ত্রে সম্পূর্ণ সজাগ ছিল।
মিঠির বিদায় সম্পন্ন হওয়ার পর সে যখন কৃশানুর বাড়িতে পৌঁছায়, তখন সেখানকার পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে নতুন বউকে ঘিরে শুধুই আনন্দ আর হাসাহাসি। বিশেষ করে মিঠির শ্বশুর ও শাশুড়ির মধ্যে এক মজার লড়াই শুরু হয়ে যায়। শাশুড়ি চান নতুন বউকে সাথে নিয়ে বাড়ির সবাইকে জব্দ করতে, আর শ্বশুরের ইচ্ছা ঘরের লক্ষ্মীকে সাথে নিয়ে সবাইকে নিজের ক্ষমতা দেখিয়ে দেওয়া।
আরও পড়ুনঃ মৃ’ত্যুফাঁদে পুনর্জন্মের প্রেম! পুলস্ত্যের ভয়ংকর ফাঁদে গোরা ও অদ্বিতীয়া! দুর্ধর্ষ আজকের পর্ব
আপাতত কৃশানুর বাড়িতে খুশির মেজাজ থাকলেও নেপথ্যে বর্ষার বিছানো ষড়যন্ত্রের জাল কাজ করছে। শ্বশুরবাড়ির মানুষ যখন মিঠির গয়নার ব্যাগ থেকে সেই মেডিকেল রিপোর্টটি খুঁজে পাবে, তখন দুই পরিবারের সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভাববার বিষয়। মিঠির নতুন জীবনের এই শুরুটা সুখের হবে নাকি বিপর্যয়ের, সেটাই এখন আগামী পর্বের মূল আকর্ষণ।

