‘আমি শুরুর দিকে…চুরি করে চালিয়ে দিয়েছি!’ কি চুরি করেছেন অভিনেতা? এত বছর পর অকপটে কাঞ্চন মল্লিক!

টলিউডের (Tollywood) অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিমান অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। কমেডি হোক বা সিরিয়াস চরিত্র পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি পাওনা। কিন্তু এই নিখুঁত অভিনয়ের পেছনের রহস্য কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়ের ‘সিক্রেট সোর্স’ বা গোপন উৎসের কথা ফাঁস করলেন এই অভিনেতা।

সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক জানান, অভিনয়ের জন্য তিনি আলাদা কোনো ধরাবাঁধা নিয়মে বিশ্বাস করেন না। বরং তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো রাস্তার সাধারণ মানুষ। তার মতে, ‘রাস্তায় কোটি কোটি চরিত্র ঘুরে বেড়ায়। আপনি শুধু একটু চোখ কান খোলা রেখে হাঁটুন।’

কাঞ্চন অকপটে স্বীকার করেছেন যে, ক্যারিয়ারের শুরুর দিকে তার অভিনয় ছিল কিছুটা ভাসাভাসা। তিনি বলেন, ‘এখন এই বয়সে এসে মনে হয়, প্রথম দিকে অভিনয়গুলো খুব ‘আপার লেভেল’ থেকে বা ওপর ওপর করেছি। তখন চরিত্রের গভীরে ডুব দেওয়ার মতো অভিজ্ঞতা ছিল না।’ তবে জীবনের চড়াই-উতরাই, ভালো-মন্দ এবং জটিল অভিজ্ঞতাগুলোই তাকে আজ একজন পরিপক্ক অভিনেতায় রূপান্তরিত করেছে।

অভিনেতার মতে, একজন শিল্পীর জন্য পর্যবেক্ষণ ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। তিনি জানান, প্রায়ই রাস্তায় চলার পথে মানুষের হাঁটাচলা, কথা বলার ঢং বা কোনো অদ্ভুত ভঙ্গি তার চোখে পড়ে যায়। তিনি রসিকতা করে বলেন, ‘কত মানুষের চরিত্র যে আমি চুরি করে অভিনয়ে চালিয়ে দিয়েছি তার ইয়ত্তা নেই এমনকি সেই মানুষগুলোকে ধন্যবাদ দেওয়াও হয়নি।’

আরও পড়ুনঃ ক্যা’ন্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী! ইতিমধ্যেই হয়েছে অ’স্ত্রোপচার! হাসপাতালে শুয়েই জীবনযুদ্ধের গল্প! এখন কেমন আছেন তিনি?

তিনি আরও যোগ করেন, কোনো একজন অপরিচিত মানুষের বিশেষ কোনো ভঙ্গি দেখে হয়তো তার মনে হলো ‘আরে সাবাস! এই ভঙ্গিটা তো অমুক চরিত্রে দারুণ মানাবে।’ এভাবেই সাধারণ মানুষের ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরার সামনে জীবন্ত করে তোলেন তিনি। কাঞ্চন মল্লিকের এই স্বীকারোক্তি আবারও প্রমাণ করল যে, বইয়ের পাতার চেয়ে বাস্তব জীবনই একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় পাঠশালা। সাধারণ মানুষের মাঝ থেকেই তিনি খুঁজে নেন তার অসাধারণ সব চরিত্র।

Back to top button