‘আমি বমি করছি, কষ্ট পাচ্ছি, আর আমার স্বামী…এমন ব্যবহারে ভীষণ অবাক হয়েছিলাম! জলের বদলে তেল খেয়ে ভয়ংকর বিপত্তি! কঠিন সময়ে পাশে ছিল না স্বামী! কি বললেন শতাব্দী রায়?

বিয়ের পরের এক অদ্ভুত রাত, নতুন পরিবেশ, আর তার মধ্যেই এক চরম বিপত্তির মুখে শতাব্দী রায় (Satabdi Roy)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও উঠে এসেছে যেখানে অভিনেত্রী শতাব্দী রায় তাঁর দাম্পত্য জীবনের শুরুর দিকের একটি অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনার কথা ভাগ করে নিয়েছেন। ঘটনার বিবরণ শুনে নেটপাড়ার অনেকেই হতবাক হয়ে পড়েছেন, কারণ মুহূর্তটি ছিল অভিনেত্রীর জন্য অত্যন্ত কষ্টদায়ক।

ভিডিওতে শতাব্দীর কথা অনুযায়ী জানা যায়, বিয়ের পর তার শ্বশুরবাড়িতে রাতে তার সাথে ঘটে অদ্ভুত ঘটনা। রাতে ঘুম ভাঙলে তৃষ্ণা মেটাতে তিনি জলের বোতল ভেবে ভুল করে সর্ষের তেলের বোতল থেকে জল খেতে যান। সঙ্গে সঙ্গে তেলের কটু স্বাদ মুখে লাগতেই তীব্র বমি শুরু হয় তাঁর। ঘটনাটি যে কতটা ভয়াবহ ছিল, তা অভিনেত্রীর বর্ণনা থেকেই স্পষ্ট।

ছুটে অভিনেত্রী বাথরুমে বমি করার উদ্দেশ্যে যান। কিন্তু ওদিকে তিনি বমি করে ভাসালেও তখন তাঁর স্বামী মৃগাঙ্ক ব্যানার্জীর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত বিস্ময়কর। শতাব্দী রায় জানিয়েছেন, তিনি যখন অসুস্থ হয়ে যন্ত্রণায় ছটফট করছেন, তখন মৃগাঙ্ক বাবু কোনো রকম সাহায্য বা উপশমের চেষ্টা না করে খাটে বসে গভীর মনোযোগ দিয়ে কবিতার বই পড়ছিলেন। তাঁর এই অস্বাভাবিক শান্ত আচরণ অনেকের মনেই প্রশ্ন তুলেছে।

এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নেটপাড়ায় বেশ চর্চিত হচ্ছে এবং নেটিজেনরা দম্পতির পারস্পরিক সম্পর্কের সমীকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করছেন। ঘটনার আকস্মিকতা এবং স্বামীর অদ্ভুত প্রতিক্রিয়া ভিডিওটিকে সাধারণের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

আরও পড়ুনঃ রংয়ের উৎসবে র’ক্ত! রক্তা’ক্ত অভিনেত্রী পায়েল সরকার! কি হয়েছে অভিনেত্রীর? কি অঘটন ঘটালেন তিনি?

তবে ঘটনাটি অভিনেত্রী বেশ মজার ছলেই ভাগ করে নিয়েছেন। অভিনেত্রীর কথায় তাঁর স্বামী জীবনে কোনোদিন কবিতার বই হাতে নেননি বা সাহিত্যচর্চা করেননি।

Back to top button